Health

প্রবল গরমেও কনের সাজে ঝলমল করার উপায়

চৈত্র মাসটা তেমন একটা চাঁদিফাটা গরমে না কাটলেও বৈশাখ পড়তে না পড়তেই পারদ কিন্তু চড়ছে। বেলা বাড়লে রাস্তায় টেকা দায় হচ্ছে। এদিকে আবার বৈশাখ মানেই বিয়ের মাস। অনেকেরই বিয়ের দিন স্থির হয়েছে বৈশাখে। আর বিয়ে মানে ছোটবেলা থেকে সাজিয়ে রাখা অনেক অনেক স্বপ্ন। বিশেষত মহিলাদের ক্ষেত্রে বিয়ের দিন কেমন করে সাজবেন তা নিয়ে হাজারো ভাবনা মন জুড়ে বিরাজ করে।

বারবার তো বিয়ে হয়না। তাই জীবনের এই শ্রেষ্ঠ উৎসবের দিনটায় নিজেকে সবচেয়ে সুন্দর করে তোলা সব মেয়েরই স্বপ্ন। কিন্তু সব ব্যবস্থা করেও প্রবল গরম ভেস্তে দিতে পারে সেই সবচেয়ে সুন্দর হয়ে ওঠার অনেক অনেক দিনের সযত্নে লালিত স্বপ্নটাকে। তাহলে উপায়? উপায় রয়েছে। প্রবল গরমকে হেলায় হারিয়ে কীভাবে বিয়ের দিনে নিজেকে ঝলমলে রাখবেন, তারই কিছু অব্যর্থ টিপস দিয়েছেন নেসলে স্কিন হেলথ (কেটাফিল)-এর মেডিক্যাল হেড হার্ধাদ মালভে এবং ত্বক চিকিৎসক সতীশ ভাটিয়া।

প্রখর দাবদাহেও জীবনের অন্যতম আনন্দের দিনটায় বিয়ের সাজে ঝলমল করার একগুচ্ছ টিপস দিয়েছেন এই ২ বিশেষজ্ঞ। তাঁদের পরামর্শ, গরমে বিয়ের সময় ত্বককে সতেজ রাখা খুবই জরুরি। তাই বিয়ের আগে ত্বকে হাইড্রেটিং লোশন লাগানো উচিত। কনের জন্য এটা সবচেয়ে ভাল উপায়। ত্বককে হাইড্রেটেট রাখতে জলের কোনও বিকল্প নেই। তাই লোশনের সঙ্গে সঙ্গে জল দিয়ে ত্বক ধুয়ে নিলে টক্সিনগুলো ধুয়ে যায়। ত্বক সতেজ থাকে।

ত্বককে সতেজ রাখতে, ঝলমলে রাখতে ক্লিনজিং একান্ত জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞেরা। তাঁদের পরামর্শ, দিনে অন্তত ২ বার করে জল অথবা টিস্যু দিয়ে স্কিন ক্লিনজার ব্যবহার করা দরকার। এতে চামড়া নরম ও মোলায়েম থাকবে। ক্লিনজিং করা হলে ত্বকের নোংরা সাফ হয়ে যায়। ফলে ত্বকে সতেজভাব থেকে যায়।

অনেক মহিলার ত্বক তৈলাক্ত হয়। বিয়ে বৈশাখে। আর ত্বক তৈলাক্ত। এককথায় ডেডলি কম্বিনেশন। তাই বিশেষজ্ঞদের পরামর্শ যাঁদের ত্বক তৈলাক্ত তাঁদের ক্লিনজারে খরচ করা উচিত। ক্লিনজার ত্বকের তৈলাক্তভাব মুছে দেয়। ক্লিনজার সেনসেটিভ ত্বকের জন্যও ভাল। আবার যাঁদের ব্রণর সমস্যা আছে তাঁদের জন্যও উপকারি। ক্লিনজার ব্যবহারে বিয়ের সময় তৈলাক্ত ত্বক নিয়ে সমস্যা থাকে না। ত্বক ঝলমল করে।

অনেক মহিলার আবার ত্বক একটু শুকনো হয়। যাকে ড্রাই স্কিন বলা হয়। এঁদের আবার অন্য সমস্যা। চড়া রোদে তাঁদের চামড়া খুব দ্রুত প্রভাবিত হতে পারে। চামড়ায় একটা পোড়া কালোভাব দেখা দিতে পারে। ত্বকে একটা নির্জীবভাব তৈরি হতে পারে। বিয়ের দিন এমন হলে কোন মেয়ের না মন খারাপ হয়! তাই যাঁদের ড্রাই স্কিন তাঁদের বিয়ের আগে ম্যাকেডেমিয়া তেলযুক্ত হাল্কা ধরণের ময়েশ্চারাইজার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞেরা। এতে ত্বক সতেজ হবে। আবার ত্বকের পুষ্টিও হবে।

তবে এই ময়েশ্চারাইজারটি ব্যবহারের আগে নিশ্চিত হওয়া জরুরি যে তা যেন ড্রাই স্কিনকে মোলায়েম করার উপযোগী হয়। এইসব পরামর্শ মেনে চললে বৈশাখে বিয়ের সাজ নিয়ে চিন্তা কমবে। মেকআপ গরমে উঠে গিয়ে খারাপ দেখতে লাগতে পারে এমন আতঙ্ক থেকেও মুক্তি মিলবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026