Health

শরীরকে সুস্থ করে তুলতে ঝিঙের সঠিক ব্যবহার

গরমকালে আর বর্ষাকালে বাজারে ঝিঙের পসরা খুব বেশি দেখতে পাওয়া যায়। এতে আছে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস সহ বিভিন্ন খাদ্য গুণ।

ঝিঙে আলু পোস্ত খেতে ভালবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। কিন্তু শুধু সুস্বাদু বলেই নয়, ঝিঙে যথেষ্ট উপকারি সবজি।

নানা রকমের পদ হয় ঝিঙে দিয়ে। গরমকালে আর বর্ষাকালে বাজারে ঝিঙের পসরা খুব বেশি দেখতে পাওয়া যায়। এই সময়ে বেশি হয়ও এই শসা গোত্রীয় সবজিটি। এতে আছে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস সহ বিভিন্ন খাদ্য গুণ।

ঝিঙেতে খুব কম ক্যালোরি রয়েছে। ফলে এটা ওজন কমায়, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। ডায়েটিং করলে খাদ্য তালিকায় ঝিঙে রাখা জরুরি। ডায়াবেটিক রোগীদের জন্যও এটা উপকারি।

এর প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক শরীরের বিষাক্ত উপাদান বার করে দেয়। নিয়মিত ঝিঙে খেলে ত্বক ভাল থাকে। বিভিন্ন রোগ জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে।

ঝিঙে রক্তকে দূষণ মুক্ত রাখে। লিভারের জন্য উপকারি এই সবজি। বিশেষ করে লিভারের ওপর অ্যালকোহলের ক্ষতিকারক প্রভাব দূর করে ঝিঙে।

জন্ডিস রোগীদের পক্ষেও ঝিঙে একটি ভাল খাবার। আর খাবার পাতে অন্য সবজির সঙ্গে ঝিঙের সঙ্গতে নানা রকমের রীতিমত সুস্বাদু পদ রয়েছে বাঙালির রান্নাঘরে।

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026