Health

রসুন মানেই মহৌষধ, প্রতিদিন রসুন খাওয়ার সঠিক নিয়ম

সুস্বাদু রান্নায় রসুনের ব্যবহার বহুল প্রচলিত। দীর্ঘকাল ধরে উপমহাদেশে রসুন ব্যবহৃত হয়ে আসছে। তবে কিছুক্ষেত্রে রসুন ব্যবহারের সতর্কতা আছে।

মাছ মাংস থেকে শুরু করে বিভিন্ন সুস্বাদু রান্নায় রসুনের ব্যবহার বহুল প্রচলিত। দীর্ঘকাল ধরে উপমহাদেশে রসুন ব্যবহৃত হয়ে আসছে।

আর শুধু এখানেই বা বলি কেন? সারা পৃথিবী জুড়েই রসুনের কদর সীমাহীন। কাঁচা বা সিদ্ধ রসুন খেলে শরীর সুস্থ থাকে। অনেকে কাঁচা রসুন এক কোয়া করে প্রতিদিন সকালে খেয়ে থাকেন। যা শরীরের পক্ষে উপকারি।

এছাড়া বিভিন্ন কাজে রসুন ব্যবহৃত হয়। আগেকার দিনে পোকা দমনে ব্যবহৃত হত রসুন। প্লেগ দমনে ইউরোপে রসুনের ব্যবহার ছিল বহুল প্রচলিত।

ফাইল : রসুন

আজকাল আনেকেই চান ওজন কমাতে। তাঁদের ক্ষেত্রে রসুন খুব উপকারি। প্রায়ই যাঁদের ঠান্ডা লাগে বা জ্বরে পড়েন যাঁরা তাঁদের জন্য রসুন কার্যকরী। রসুন কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।

রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতেও সাহায্য করে রসুন। ক্যানসারের সঙ্গে লড়াই করতেও রসুন উপকারি। শরীরে ক্যালসিয়ামের বা ভিটামিন ডি-র ঘাটতি থাকলে প্রতিদিন রসুন খেলে উপকার পাওয়া যায়।

ফাইল : রসুন

এছাড়া বয়সের ছাপ দূর করার জন্য ও ত্বককে সুন্দর করে তুলতে নিয়মিত রসুন খাওয়া ভাল। নিয়মিত রসুনের নির্যাস ও রসুন সমৃদ্ধ তেলের ব্যবহার চুলের জন্য ভাল।

তবে কিছু ক্ষেত্রে রসুন ব্যবহারের সতর্কতা আছে। যাঁদের কাঁচা রসুন খেলে কোনও শারীরিক সমস্যা হচ্ছে বলে মনে হবে তাঁদের উচিত খাওয়া বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নেওয়া। ভাল হয় সকলেই যদি রসুন প্রাত্যহিক খাওয়া শুরু করার আগে একবার চিকিৎসকের সঙ্গে কথা বলে নেন।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026