Health

কোন রোগ প্রতিরোধে কার্যকরী টমাটো, এর সঠিক ব্যবহার

টমেটোর গুণের তালিকা শুরু করলে শেষ করা মুশকিল। এতে রয়েছে বিভিন্ন রোগ প্রতিরোধক ক্ষমতা। বিভিন্ন রঙের বিভিন্ন স্বাদের টমেটো মেলে বাজারে।

সারা বছর সব ধরণের সবজি বাজারে পাওয়া মুশকিল। কিন্তু লাল টুকটুকে টমেটো বছরভর মেলে। আগে শীতকালে টমেটো পাওয়া গেলেও এখন চাহিদার কথা মাথায় রেখে সারা বছরই থাকে টমেটোর যোগান।

যেখানে যখন ভাল টমেটো চাষ হয় সেখান থেকেই টমেটো বাজারে পৌঁছে যায়। রান্না ঘরে সবজি হিসাবে ব্যবহার ছাড়াও সস, কেচাপ এসবের জন্য প্রচুর পরিমাণে টমেটো ব্যবহৃত হয়।

স্যালাডের উপকরণ টমেটো। এর জুস আমাদের জন্য উপকারি। রান্না না করেও ফলের মতো কেউ কেউ টমেটো খেয়ে থাকেন।

টমেটোর গুণের তালিকা শুরু করলে শেষ করা মুশকিল। এতে রয়েছে বিভিন্ন রোগ প্রতিরোধক ক্ষমতা। বিভিন্ন রঙের বিভিন্ন স্বাদের টমেটো মেলে বাজারে।

এতে আছে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, লৌহ, ফসফরাস, পটাসিয়াম, প্রোটিন সহ নানা দরকারি উপাদান। যে কোনও বয়সের মানুষের জন্য টমেটো উপকারি। নিয়মিত টমেটো খেলে ত্বক ভাল থাকে। টমেটোর রস রোদে পোড়া চামড়ায় মাখলে পোড়া ভাব উধাও হয়ে যায়।

টমেটো হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে। ত্বকের সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে। লাল টমেটো ক্যান্সার প্রতিরোধক। নার্ভকে শান্ত রাখতে, ভাল ঘুম হতে সাহায্য করে টমেটো।

ভারি খাবার খাওয়ার পর টমেটো জুস খেলে তা হজমে সহায়তা করে। টমেটো কোষ্ঠকাঠিন্য দূর করতেও উপকারি। তবে টমেটোর ভিতরের বীজ ফেলে খেতে বলছেন অনেক বিশেষজ্ঞ।

তবে টমেটোর শাঁসের জুড়ি নেই। যেমন খেতে ভাল, তেমনই তার গুণ। টমেটোয় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকায় মহিলাদের জন্যও প্রত্যেকদিনের ডায়েটে টমেটো দারুণ উপকারি। তবে টমেটো সহ্য না হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেননা।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026