Health

কাঁচা হলুদ, সুস্থ থাকার জীয়ন কাঠি

উজ্জ্বল কাঁচা হলুদ শুধু রূপচর্চায় নয়, শরীরের নানা ব্যাধি নির্মূল করতেও অব্যর্থ। আয়ুর্বেদিক শাস্ত্রে কাঁচা হলুদের মূল্য অপরিসীম। বর্তমান অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথির যুগেও হলুদের কার্যকারিতা অস্বীকার করার জায়গাই নেই। আসুন জেনেনি, ত্বকের সুরক্ষা ছাড়াও শরীরকে নীরোগ রাখতে কাঁচা হলুদ খাওয়া কেন উপকারি।

হলুদের মধ্যে আছে রাসায়নিক পদার্থ কারকিউমিন। এই উপাদান শরীরে তাড়াতাড়ি মিশে গিয়ে মেদ ঝরাতে সাহায্য করে। হলুদের মধ্যে ফিনোলিক যৌগিক কারকিউমিন রয়েছে। এটি ক্যান্সার প্রতিরোধক উপাদান বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। সর্দি-কাশিতে হলুদ একপ্রকার মহৌষধি বলা যায়। কাশি কমাতে এক টুকরো কাঁচা হলুদ মুখে রাখা যায়। এছাড়া, এক গ্লাস গরম দুধে হলুদ ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খেলেও উপকার মেলে। গা-হাত-পা ব্যথায় দুধে একটু হলুদ মিশিয়ে খাওয়া যায়।

আয়ুর্বেদিক মতে, হলুদ রক্ত পরিশুদ্ধ করে। কাঁচা হলুদ ইনসুলিন হরমোনের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে ও অগ্ন্যাশয়কে সুস্থ রাখে। কাঁচা হলুদ হার্ট ভাল রাখে।

হলুদ জীবাণু থেকে দাঁতকে রক্ষা করে। মাড়ি থেকে রক্ত পড়া ও মুখের ভেতরে ক্ষত সারাতে কাঁচা হলুদ নিয়ম করে খাওয়া যেতে পারে। কাঁচা হলুদ রক্তাল্পতার হাত থেকে বাঁচায়। হলুদে প্রচুর পরিমাণে আয়রন থাকায় তা রক্তে আয়রনের ঘাটতি মেটাতে সাহায্য করে।

হলুদ অনেকসময় স্মৃতিশক্তি বিলোপ রোগের চিকিৎসায় কাজে লাগে। দেখা গেছে, নিয়ম করে কাঁচা হলুদ খেলে এই রোগের সম্ভাবনা অনেকটাই কমে। হাঁপানি, হেপাটাইটিস, থাইরয়েড, মূত্রনালির প্রদাহ ইত্যাদি রোগে হলুদ কার্যকরী ওষুধ। মাথাব্যথা, অনিদ্রা, বাতের ব্যথা, দুশ্চিন্তা, অ্যালার্জি, কোলেস্টেরল ইত্যাদি কমাতে কাঁচা হলুদের উপকারিতা অপরিসীম।

তবে কাঁচা হলুদ খুব সুস্বাদু কিছু নয়। ফলে তা খাওয়ার সময় মুখে ভাল নাও লাগতে পারে। তাই কাঁচা হলুদের টুকরো আখের গুড় বা চিনি দিয়ে খাওয়া যেতে পারে। যাদের হলুদে অ্যালার্জি আছে, তাদের জন্যও কাঁচা হলুদ অনেকসময় নিরাপদ নয়।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026