World

বিমানবন্দরের কাছেই ভেঙে পড়ল বিমান, মৃত ৯

বিমানবন্দরের কাছেই ভেঙে পড়ল একটি ২ ইঞ্জিনের বিমান। ছোট বিমানটিতে তখন পাইলট সহ ৯ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়। স্কাইডাইভিং বিমান হিসাবে পরিচিতি ছিল এটি। এই বিমানে চড়ে আকাশে থেকে লাফিয়ে অনেকে স্কাইডাইভিং-এর মজা উপভোগ করতেন। তবে বিমানবন্দর থেকে বিমানটি উঠেছিল না বিমানবন্দরে অবতরণের জন্য আসছিল সেটা এখনও পরিস্কার নয়।

শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হাওয়াই দ্বীপপুঞ্জের ওয়াহু দ্বীপে। স্থানীয় সময় তখন সন্ধে সাড়ে ৬টা। হনলুলুর দমকল বিভাগ একটি ফোন পায়। দ্রুত তারা ওয়াহু দ্বীপের উত্তরপ্রান্তে সমুদ্রের ধার ঘেঁষা এলাকায় দমকলেই ইঞ্জিন পাঠায়। দমকল গিয়ে দেখে সেখানে পুরো বিমানটিই জ্বলছে। কালো ধোঁয়া বার হচ্ছে। পুরো বিমানটিই ধ্বংস হয়ে গেছে। দ্রুত আগুন নেভানোর চেষ্টা করলেও যাত্রীদের কাউকে জীবিত অবস্থায় পাওয়া যায়নি।

এটা এখনও পরিস্কার নয় যে বিমানটি ১ পাইলট ও ৯ যাত্রী নিয়ে ওয়াহু-র ডিলিংহ্যাম এয়ারপোর্ট থেকে উড়েছিল, নাকি নামার জন্য আসছিল। তদন্ত শুরু হয়েছে। কেন বিমানটি ভেঙে পড়ল তাও জানার চেষ্টা চলছে। তবে যান্ত্রিক ত্রুটি থাকতে পারে বলে অনেকে মনে করছেন। যদিও তা নিশ্চিত করে এখনই বলা যাচ্ছেনা। পুরোটাই তদন্তের পর জানা যাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026