World

সমুদ্রের ধারে সবুজ বালি দেখেছেন কখনও, ঘুরে আসতে পারেন সবুজ বালির চরে

সমুদ্রের ধারে যে বালুকাবেলা থাকে তার অধিকাংশেরই রং হয় সাধারণ বালির হলদেটে রংয়ের। তবে এ পৃথিবীতে সবুজ বালির সমুদ্রতটও রয়েছে। চাইলে ঘুরে আসতে পারেন।

সমুদ্রের ধারে গেলে যে বালুকাবেলা নজরে পড়ে তা হলদেটে যা সূর্যের আলোয় অনেক সময় সোনালিও মনে হয়। এটাই বিশ্বের বিভিন্ন প্রান্তের অধিকাংশ বালুকাবেলার স্বাভাবিক দৃশ্য। কিন্তু এ পৃথিবীতে প্রকৃতি যে অপার ঐশ্বর্য ছড়িয়ে রেখেছে তাতে পরতে পরতে রয়েছে চমক।

যেমন সবুজ বালির সমুদ্রতট। এখানে গেলে সমুদ্রের অপার সৌন্দর্যের পাশাপাশি পাওয়া যায় সবুজ বালির ওপর ইচ্ছে মতন সময় কাটানোর আনন্দ। সবুজ বালিকে ছুঁয়ে দেখা, তাকে চেয়ে দেখার সুযোগ।

সবুজ বালির সমুদ্রতট কিন্তু বিশ্বে মাত্র ৪টি জায়গায় দেখতে পাওয়া যায়। যার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হল হাওয়াইয়ের পাপাকোলিয়া বিচ। পর্যটকেরা হাওয়াই ঘুরতে এসে পাপাকোলিয়া বিচে হাজির হন এই সবুজ বালি চোখে দেখতে। কিন্তু এখানে বালির রং সবুজ কেন?

যতদূর দেখা যায় শুধু সবুজ বালি। বিশেষজ্ঞদের মতে, আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা উত্তপ্ত লাভা স্রোত সমুদ্রের জলে পড়ে যখন ঠান্ডা হয়ে যায় তখন সেই ঠান্ডা হওয়া লাভা থেকে এক ধরনের ম্যাগনেসিয়ামের জন্ম হয়। যা এক ধরনের রাসায়নিক পদার্থ।

এই রাসায়নিক পদার্থকে বলে অলিভাইন। এই অলিভাইন যখন বালির সঙ্গে মেশে তখন সে বালির রং সবুজ করে দেয়। এভাবেই হাওয়াইয়ের এই পাপাকোলিয়া বিচের বালি সবুজ হয়ে গেছে। যার সবুজ রং পর্যটকদের বছরের পর বছর ধরে অবাক করে চলেছে।

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026