Sports

শোয়েবের পর ফের ভারতীয় মেয়েকে বিয়ে করছেন পাক ক্রিকেটার

পাক ক্রিকেটার শোয়েব মালিক ও সানিয়া মির্জার বিয়ের কথা সকলের জানা। মেয়ে ভারতের, পাত্র পাকিস্তানের। সেই দাম্পত্য ইতিমধ্যেই পুরনো। ফের আর এক পাক ক্রিকেটার বিয়ে করতে চলেছেন ভারতীয় কন্যাকে। পাকিস্তান ক্রিকেট দলের পেসার হাসান আলি বিয়ে করছেন ভারতীয় মেয়ে শামিয়া আরজুকে। আগামী ২০ অগাস্ট তাঁদের নিকাহ হতে চলেছে।

শামিয়া আদপে হরিয়ানার মেয়ে। ব্রিটেন থেকে ইঞ্জিনিয়ারিং করেন। পরে যোগ দেন একটি এয়ারলাইন্সে। সেখানেই চাকরি করেন তিনি। থাকেন পরিবারের সঙ্গে দুবাইতে। তাঁদের পরিবারের অনেকে দিল্লিতেও থাকেন। তবে বিয়ে হচ্ছে দুবাইতেই। সেখানেই দাম্পত্য সম্পর্কে আবদ্ধ হতে চলেছেন হাসান আলি ও শামিয়া। কেমন করে দুজনের পরিচয়? পাকিস্তানের একটি সংবাদমাধ্যম জানাচ্ছে, হাসানের এক খুব কাছের বন্ধু দুবাইতে থাকেন। তিনি চিনতেন শামিয়াকে। সেই সূত্রেই দুজনের আলাপ। যা প্রেম থেকে পরিণয়ের রূপ পেতে চলেছে।

২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাসান আলি পাকিস্তানের হয়ে একটা বড় ভূমিকা নেন। পাক বোলিং আক্রমণের অন্যতম শক্তি হয়ে ওঠেন তিনি। পাকিস্তানের হয়ে ৯টি টেস্ট ও ৫৩টি একদিনের ম্যাচ খেলেছেন হাসান। সদ্য সমাপ্ত বিশ্বকাপে অবশ্য হাসান আলির বোলিং তেমন কোনও ছাপ রাখতে পারেনি। বরং খারাপ বোলিংয়ের জন্য কয়েকটা ম্যাচের পরই পাক দল থেকে বাদ পড়েন তিনি। পাকিস্তান তাঁকে আর মাঠে নামানোর সাহস পায়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026