National

সকলের সামনে সপাটে চড় খেলেন হার্দিক

স্টেজে উঠে গুজরাটের পাতিদার নেতা হার্দিক প্যাটেলকে সপাটে চড় কষালেন এক বিজেপি কর্মী। সে সময়ে বিশাল জনসভায় কংগ্রেসের হয়ে প্রচার করছিলেন গত মাসেই কংগ্রেসে যোগ দেওয়া গুজরাটের এই তরুণ নেতা। এভাবে স্টেজে উঠে যে তাঁকে কেউ চড় মারতে পারে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি হার্দিক। চড় মারার ঘটনা ঘটার পরই তরুণ গুজ্জর নামে ওই বিজেপি কর্মীকে ধরে ফেলেন কংগ্রেস কর্মীরা। তারপর তাঁকে টেনে স্টেজ থেকে নামিয়ে নিয়ে যান।

ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরেন্দ্রনগর জেলার বালদানা গ্রামে। চড় মারার পর গুজরাটের কাদি শহরের বাসিন্দা তরুণ গুজ্জর চেঁচিয়ে বলতে থাকে হার্দিক প্যাটেল পাতিদারদের লড়াই নিয়ে রাজনীতি করছেন। ঘটনার পর স্থানৱীয় পুলিশ স্টেশনে হাজির হন হার্দিক। অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, এটা বিজেপির কাজ। এবার চড় মেরেছে। বিজেপি তাঁকে মারতে কাউকে এরপর গুলি চালাতেও পাঠাতে পারে। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়।

গুজরাটে কংগ্রেসের হয়ে প্রচারে হার্দিক কার্যত তারকা প্রচারক। তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটায় কংগ্রেস নেতৃত্বও বিজেপির বিরুদ্ধে কড়া শব্দ প্রয়োগ শুরু করেছে। এদিকে তরুণ গুজ্জর বিজেপির একজন সাধারণ কর্মী বলেই নয়, তিনি গুজরাটের উপ-মুখ্যমন্ত্রী নীতীন প্যাটেলেরও ঘনিষ্ঠ বলে পরিচিত।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026