কন্যা সন্তানের বাবা হলেন হরভজন সিং। লন্ডনের একটি হাসপাতালে সন্তানের জন্ম হয়েছে। হরভজনের স্ত্রী গীতা বসরা ও সদ্যজাত সন্তান দুজনেই ভাল আছেন। তবে সন্তানের জন্ম নিয়ে বাবা-মা কেউ কিছু জানাননি। সংবাদমাধ্যমকে খবরটা জানিয়েছেন হরভজন সিংয়ের মা। ভিসা সমস্যার কারণে যাঁর লন্ডন যাওয়া হয়ে ওঠেনি। গত ২৯ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন হরভজন ও গীতা। পঞ্জাবে বিয়ের অনুষ্ঠান হলেও অভিনেত্রী গীতা বসরার পরিবার লন্ডনের বাসিন্দা। ভারতীয় রেওয়াজ অনুযায়ী প্রথম সন্তানের জন্মের পর সন্তানকে নিয়ে মা বাপের বাড়িতেই প্রথম কয়েকমাস কাটান। সকলের ধারণা হয়তো সেই কারণেই হরভজন-গীতা তাঁদের সন্তানের জন্মের জন্য লন্ডনকে বেছে নিয়েছেন।
একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…