Entertainment

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কেন তিনি নিতে রাজি ছিলেননা জানালেন হনসল মেহতা

তাঁর ‘স্কুপ’ সিরিজে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অভিনয়ে নিতে রাজি ছিলেননা বিখ্যাত পরিচালক হনসল মেহতা। কেন তিনি রাজি ছিলেননা তাও স্পষ্ট করে জানালেন হনসল।

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে হনসল মেহতা পরিচালিত ‘স্কুপ’। এই সিরিজে তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অভিনয়ে নিতে রাজি ছিলেননা।

বাংলা সিনেমার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে প্রায় নিমরাজি হয়েই তিনি নেন। কিন্তু কেন তাঁর আপত্তি ছিল? সেকথা খোলাখুলি জানালেন পরিচালক হনসল মেহতা।

হনসল মেহতা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, স্কুপ সিরিজটিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বাঙালি ক্রাইম রিপোর্টার জয়দেব সেনের চরিত্রে নেওয়ার জন্য নেটফ্লিক্সের ভাইস প্রেসিডেন্ট কনটেন্ট মনিকা শেরগিল সুপারিশ করেছিলেন। কিন্তু তিনি তাতে রাজি ছিলেননা।

কেননা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটা রোমান্টিক ইমেজ রয়েছে। তাঁর বাবা বিশ্বজিত চট্টোপাধ্যায়। তিনিও রোমান্টিক হিরো ছিলেন। তারওপর যে চরিত্রে অভিনয় করতে প্রসেনজিৎকে নেওয়া হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র, কিন্তু ছোট চরিত্র।

সব মিলিয়ে হনসল মেহতা প্রসেনজিৎকে এই চরিত্রে অভিনয় করাতে রাজি ছিলেননা। একথা খোলাখুলিই জানালেন হনসল মেহতা।

হনসল এটাও জানান, যে ক্রাইম রিপোর্টার জয়দেব সেনের চরিত্রে কাকে নেওয়া হবে তা খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেই সময় প্রসেনজিতের নাম প্রস্তাব করেন মনিকে শেরগিল।

প্রসঙ্গত স্কুপ সিরিজটি একটি বিখ্যাত বই অবলম্বনে তৈরি হয়েছে। ‘বিহাইন্ড বারস ইন বাইকুলা: মাই ডেজ ইন প্রিজন’ বইটি অবলম্বনে তৈরি হয়েছে এই সিরিজ।

বইটি লিখেছেন জিগনা ভোরা। সিরিজটি এক ক্রাইম রিপোর্টারের জীবন তুলে ধরবে। তাঁদের কর্মজীবনের অনেক অধ্যায় উঠে আসবে এই সিরিজে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026