Sports

চিনের মাটিতে প্রথম সেঞ্চুরি হাঁকাল ভারত

এই প্রথম সেঞ্চুরি হাঁকাল ভারত। অবশ্যই তা ভারতীয়দের গর্বিত করেছে। ১০৭-এ শেষ হল ভারতের ইনিংস। যা তাদের সর্বকালের রেকর্ড।

এ লড়াই কম কঠিন ছিলনা। তবে প্রস্তুতি যে অন্যান্য বারের তুলনায় অনেকটাই ভাল ছিল তা ১৫ দিনের লড়াইতেই পরিস্কার ছিল। আর তা প্রথম দিন থেকেই পরিস্কার হতে শুরু করেছিল। তারপর দিন যত গড়িয়েছে ততই রেকর্ড তৈরি করেছে ভারত। এমনকি ভারতও যে এ খেলা খেলে এমন ধারনা যাঁদের ছিলনা, তেমন খেলাতেও সোনা জিতে নেয় তারা।

এশিয়াডের যুদ্ধে এভাবেই নিজেদের দাপট তুলে ধরল ভারত। হ্যাংঝু ২০২২ এশিয়ান গেমসে যে ইতিহাস ভারত লিখল তা অবশ্যই এ দেশের ক্রীড়া মানচিত্রের সম্মান অনেকাংশে বাড়িয়ে দিল।

ভারত ১৫ দিনের এই এশিয়া মহাদেশের ক্রীড়া মহাযুদ্ধে ২৮টি সোনা, ৩৮টি রূপো এবং ৪১টি ব্রোঞ্জ পেয়ে শেষ করল চতুর্থ স্থানে। মোট পদক সংখ্যা ১০৭।

এর আগে ১৮টি এশিয়াড অনুষ্ঠিত হয়েছে। তাতে কোনও বারই ১০০ পদকের গণ্ডি পার করতে পারেনি ভারত। সেই সঙ্গে এবারই এশিয়াডে সবচেয়ে বেশি সোনা জয়ের ইতিহাস রচনা হল। এর আগে কখনও ভারত ২৮টি সোনা জয় করতে পারেনি।

এশিয়াডে প্রথম স্থানে শেষ করল চিন। সোনা প্রাপ্তিতেই তারা ডবল সেঞ্চুরি করল। মোট পদক সংখ্যা ৩৮২টি। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। তাদের সংগ্রহ ১৮২টি পদক। তৃতীয় স্থানে দক্ষিণ কোরিয়া। তাদের সংগ্রহ ১৯০টি পদক।

জাপানের পদক সংখ্যা কম হলেও তারা সোনা জিতেছে ৫১টি। সেখানে দক্ষিণ কোরিয়ার সোনা জয় ৪২টি। ফলে তারা সোনার পদক কম থাকায় তৃতীয়। তারপরই স্থান পেয়েছে ভারত। এই ৪টি দেশই ১০০ পদকের গণ্ডি পার করতে পেরেছে এবারের এশিয়াডে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026