World

বিমানহানায় মৃত ওসামা বিন লাদেনের ছেলে

বিমানহানায় মৃত্যু হয়েছে আল কায়দার জন্মদাতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের। তবে কোথায় বিমানহানা হয়েছে সে সম্বন্ধে কিছু জানানো হয়নি। মার্কিন সংবাদমাধ্যমে মার্কিন সেনা সূত্রের খবর বলে প্রকাশিত খবরে বলা হয়েছে ৩০ বছরের হামজা ছিল আল কায়দার অন্যতম প্রধান। ক্রমশ জঙ্গি নেতা হিসাবে নিজের জায়গা তৈরি করছিল হামজা। যদিও মার্কিন প্রেসিডেন্ট বা মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা হামজার মৃত্যুর কথা ঘোষণা করেননি।

হামজার মৃত্যু সংক্রান্ত রিপোর্ট নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করা হলে তিনি জানান, এ বিষয়ে তিনি কথা বলতে চান না। প্রসঙ্গত হামজা বিন লাদেন ভিডিও ও অডিও বার্তার মাধ্যমে মার্কিন মুলুকে বড়সড় হামলা চালানোর কথা জানাচ্ছিল। গত ফেব্রুয়ারিতে হামজার সম্বন্ধে খবর দিতে পারলে ১০ লক্ষ ডলার পুরস্কারও ঘোষণা করে মার্কিন প্রশাসন। এরপরই সৌদি আরব হামজার নাগরিকত্ব প্রত্যাহার করে নেয়।

আল কায়দা ওসামা বিন লাদেনের মৃত্যুর পর অনেকটাই শক্তি হারায়। সন্ত্রাসবাদী কার্যকলাপ কমে। কিন্তু এখনও তাদের হাতে নাকি এমন অস্ত্র রয়েছে যা দিয়ে বড় ধরনের হামলা হতেই পারে। এখন অবশ্য আল কায়দার চেয়ে মতাদর্শগত দিক থেকে তাদের বিরোধী সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট বা আইএস অনেকটা শক্তিশালী। ওসামা বিন লাদেনের সন্তানদের মধ্যে হামজাই নাকি ছিল একমাত্র জন যার সন্ত্রাসবাদের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রমাণ ছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026