World

হাফিজ সঈদের ২টি সংগঠন পাকিস্তানে আর নিষিদ্ধ সংগঠন নয়

মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সঈদের ২টি সংগঠন জামাত-উদ-দাওয়া এবং ফালা-ই-ইনসানিয়াত ফাউন্ডেশন আর ব্যানড সংগঠন রইল না। শুক্রবার হাফিজের ২টি সংগঠনকেই ব্যানড তকমা থেকে মুক্তি দিয়েছে পাকিস্তানে ইসলামাবাদ হাইকোর্ট।

রাষ্ট্রসংঘের সিকিউরিটি কাউন্সিলের নজরদারির তালিকায় জায়গা পেয়েছিল এই ২টি সংগঠন। সন্ত্রাসবাদ বিরোধী উদ্যোগের আওতায় এই ২টি সংগঠনের ওপর নজর রাখছিল রাষ্ট্রসংঘ। সেই যুক্তিকে সামনে রেখে এই ২টি সংগঠনকে পাকিস্তানে ব্যানড ঘোষণা করা হয়। গত ফেব্রুয়ারিতেও পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট মামনুন হোসেন ১৯৯৭ সালের সন্ত্রাস বিরোধী আইনে সংশোধন করে একটি অর্ডিন্যান্স জারি করেন। সেখানে হাফিজ সঈদের ২টি সংগঠনকেও নিষিদ্ধের তালিকায় জায়গা দেওয়া হয়। কারণ হিসাবে দেখানো হয় যে এই ২টি সংগঠনই রাষ্ট্রসংঘের নজরদারিতে রয়েছে।

হাফিজ সঈদ সম্প্রতি আদালতের দ্বারস্থ হয়ে জানায়, তার সংগঠনের সঙ্গে আর লস্কর-ই-তৈবার সম্পর্ক নেই। যে অর্ডিন্যান্স জারি করে তাদের নিষিদ্ধ সংগঠনের তালিকায় যুক্ত করা হয়েছিল সেই প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্সের মেয়াদও ফুরিয়ে গেছে। তাই তার ২ সংগঠন আর পাকিস্তানে ব্যানড সংগঠন হতে পারেনা। আদালত পরে সেই যুক্তিকেই মান্যতা দেয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কুম্ভ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মীন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 2, 2026

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026