World

হাফিজ সঈদকে সন্ত্রাসবাদী ঘোষণা পাকিস্তানে এখন সময়ের অপেক্ষা?

মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সঈদকে অবশেষে সন্ত্রাসবাদী আখ্যা দিতে চলেছে পাকিস্তান। সূত্রের খবর, গত সোমবার পাক প্রেসিডেন্ট একটি অর্ডিন্যান্সে স্বাক্ষর করেছেন। যার ফলে আগামী দিনে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করা ব্যক্তি বা সংগঠন পাক সন্ত্রাস বিরোধী আইনের আওতাভুক্ত হবে। এককথায় যার অর্থ দাঁড়াল মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সঈদ ও তার সংগঠন জামাত উদ দোয়া পাকিস্তানে সন্ত্রাসবাদী ও সন্ত্রাসবাদী সংগঠনের তকমা পেতে চলেছে। এই সম্পর্কিত ঘোষণা পাক সেনাবাহিনীর তরফ থেকে এখনও বাকি। তাই এখনও আনুষ্ঠানিক ঘোষণা কিছু হয়নি।

তবে ঘোষণা সম্পূর্ণ হলে তা ভারতের জন্য কিছুটা হলেও জয়। কারণ দীর্ঘদিন ধরেই ভারতের তরফে হাফিজ সঈদের বিরুদ্ধে নানা তথ্য পাক সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে। পাকিস্তানে বসে খোলাখুলি ভারত বিরোধী বক্তব্য পেশ করে গেছে হাফিজ সঈদ। অবশেষে আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তান নতি স্বীকার করতে বাধ্য হল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026