World

আন্তর্জাতিক চাপের মুখে ফের গ্রেফতার হাফিজ

গত জানুয়ারি থেকে গৃহবন্দি থাকার পর মুম্বই হামলার মাস্টারমাইন্ডকে গত সপ্তাহে মুক্তি দেয় পাকিস্তানের একটি আদালত। তারপরই সন্ত্রাস দমনে পাক সরকারের সদিচ্ছার প্রশ্ন তুলে ভারত সোচ্চার হয়। মার্কিন যুক্তরাষ্ট্রও একইভাবে হাফিজ সঈদকে গ্রেফতার করার জন্য পাক সরকারের ওপর চাপ তৈরি করে। ফ্রান্সও বিষয়টি নিয়ে মুখ খোলে। ক্রমশ পাকিস্তানের ওপর আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে। একজন ঘোষিত আন্তর্জাতিক সন্ত্রাসবাদীকে ছেড়ে না রেখে গ্রেফতার করার জন্য পাক সরকারকে পরামর্শ দেয় মার্কিন প্রশাসন। অবশেষে সেই চাপের মুখে নতি স্বীকার করতেই হল পাক সরকারকে। এদিন ফের হাফিজ সঈদকে গ্রেফতার করল তারা।

হাফিজকে মুক্তি দেওয়ার পরই ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, জামাত-উদ-দাওয়া-র মত সন্ত্রাসবাদী সংগঠনের প্রধান হাফিজ সঈদকে মুক্তি দেওয়ায় তারা গভীরভাবে চিন্তিত। পাকিস্তানে সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার বাড়বাড়ন্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করে হোয়াইট হাউস। হাফিজ সঈদের গ্রেফতারি নিশ্চিত করার জন্যও পাকিস্তানকে চাপ দেয় মার্কিন সরকার। এরপরই এদিন ফের গ্রেফতার হল মুম্বই হামলার অন্যতম চক্রী হাফিজ সঈদ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026