World

হাফিজ সঈদকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, পাক সরকারকে জানাল আমেরিকা

পাকিস্তান সরকারকে মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সঈদকে অবিলম্বে গ্রেফতার করতে বলল আমেরিকা। তাকে শুধু গ্রেফতার করাই নয়, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তরফে এদিন পাক সরকারকে বলা হয়েছে হাফিজ সঈদ বহু সাধারণ মানুষের মৃত্যুর জন্য দায়ী। যারমধ্যে অনেক মার্কিন নাগরিকও রয়েছেন। তাকে মুক্তি দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র যথেষ্ট চিন্তিত। তাই তাকে অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত সাজা দিতে হবে। গত বৃহস্পতিবার মুম্বই হামলার মাস্টার মাইন্ডকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় পাকিস্তানের পঞ্জাব প্রদেশের জুডিশিয়াল রিভিউ বোর্ড। জামাত-উদ-দাওয়া-র প্রধান হাফিজ সঈদ চলতি বছরের জানুয়ারি থেকেই গৃহবন্দি ছিল। তার সংগঠনও পাকিস্তানে নিষিদ্ধ সংগঠনের তালিকাভুক্ত। সেইসঙ্গে হাফিজ সঈদ ওতপ্রোতভাবে লস্কর-ই-তৈবার সঙ্গে জড়িত। তাকে মুক্তি দেওয়ায় ভারত গত বৃহস্পতিবারই ক্ষোভ উগরে দিয়েছিল।

এদিকে এদিন হাফিজ সঈদ গৃহবন্দি দশা থেকে মুক্তি পাওয়ার পর লাহোরে একটি মসজিদ থেকে হুংকার ছেড়েছে। তার নিশানায় ছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টার জন্য নওয়াজ শরিফকে এদিন বিশ্বাসঘাতক বলে ব্যাখ্যা করে জামাত-উদ-দাওয়া প্রধান।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026