মুম্বই হামলা থেকে শুরু করে ভারতে সন্ত্রাস চালানোয় তার জুড়ি মেলা ভার। বিভিন্ন সময়ে সন্ত্রাসবাদী সংগঠন জামাত-উদ-দাওয়া-র প্রধান হাফিজ সঈদের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার প্রমাণও পাকিস্তানের হাতে তুলে দিয়েছে ভারত। কিন্তু এতদিনেও তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি পাক সরকার। হালে আমেরিকার প্রবল চাপের মুখে কার্যত ছুঁচো গেলার মত এই জামাত ও লস্করের মত সংগঠনকে তাদের মাটিতে নিশ্চিন্তে কাজ করতে দেওয়ার বিরুদ্ধে পদক্ষেপ করা শুরু করেছে পাকিস্তান। হাফিজ সঈদকে গৃহবন্দিও করতে বাধ্য হয়েছে তারা।
এই অবস্থায় সরাসরি পাক রাজনীতিতে পা রেখে এবার পাকিস্তানকে ইসলামিক ও জনকল্যাণকর রাষ্ট্র বানানোর কথা জানালো সন্ত্রাসবাদীদের সংগঠন জামাত-উদ-দাওয়া। নতুন দলের নাম দিয়েছে মিল্লি মুসলিম লিগ। দলের প্রধান হয়েছে সঈফুল্লা খালিদ। এবার এই জঙ্গিদের দল পাকিস্তানের ভোটে অংশ নেবে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…