World

মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সঈদের ১৫ বছরের কারাদণ্ড

ভারতের কাছে হাফিজ সঈদ সন্ত্রাসবাদী নেতা তো বটেই, সেইসঙ্গে তার আরও একটি পরিচয় সে মুম্বই হামলার মূলচক্রী। সেই হাফিজ সঈদের ১৫ বছরের কারাদণ্ড দিল আদালত।

ইসলামাবাদ : মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সঈদকে ১৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করল পাকিস্তানের অ্যান্টি টেররিজম কোর্ট। ১৫ বছর ৬ মাসের কারাদণ্ড হয়েছে সন্ত্রাসবাদী সংগঠন জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সঈদের। যাকে সকলে চেনে মুম্বই হামলার মূল চক্রী হিসাবে।

জামাত-উদ-দাওয়া এখন নিষিদ্ধ সংগঠন। পাক আদালত অবশ্য এদিন হাফিজকে মুম্বই হামলার কারণে শাস্তি দেয়নি। দিয়েছে অন্য মামলার প্রেক্ষিতে।

পাকিস্তানে হাফিজ সঈদের বিরুদ্ধে ২৩টি সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত মামলা রয়েছে। যার একটি একটি করে মামলার রায় সামানে আসছে। এদিন হাফিজ সঈদ ছাড়াও হাফিজ আবদুল সালাম, জাফর ইকবাল, মহম্মদ আশরফ এবং ইয়াইয়া মুজাহিদ নামে ৪ সন্ত্রাসবাদীকেও একই শাস্তি দিয়েছে আদালত।

কারাবাসের সঙ্গে সঙ্গে তাদের আর্থিক জরিমানার মুখেও পড়তে হয়েছে। প্রত্যেককে ২ লক্ষ করে পাকিস্তানি মুদ্রায় জরিমানা দিতে হবে। এরা ছাড়াও হাফিজ আবদুল রেহমান মাক্কি-কে এই একই মামলায় ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।

হাফিজ সঈদের ক্ষেত্রে অবশ্য এই প্রথম সাজা ঘোষণা হল না। আগেও তার কারাদণ্ডের সাজা হয়েছে। গত নভেম্বরেই সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থ সাহায্যের জন্য হাফিজের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল।

তারও আগে অন্য মামলায় সেপ্টেম্বরে ও গত ফেব্রুয়ারিতেও তার সাজা ঘোষণা হয়েছিল। কিন্তু কোনওটাই মুম্বই হামলা কেন্দ্রিক মামলা ছিলনা। ভারত কিন্তু বারবার হাফিজের বিরুদ্ধে মুম্বই হামলায় জড়িত থাকার তথ্য পাকিস্তানকে দিয়েছে।

যে পাকিস্তান এতদিন ধরে হাফিজ সঈদ সহ বিভিন্ন সন্ত্রাসবাদীর নিশ্চিন্ত আশ্রয় হয়ে এসেছে, সেখানে হাফিজের বিরুদ্ধে কেন মামলা হল সে প্রশ্ন উঠতেই পারে। এর পিছনেও কারণ রয়েছে।

বিশ্বের কোথায় কোথায় সন্ত্রাসবাদে মদত দিতে অর্থ সাহায্য হচ্ছে তার খবর রাখে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। তারা পাকিস্তানকে গ্রে লিস্ট-এর অন্তর্গত করে। তারপরই নড়েচড়ে বসতে বাধ্য হয় পাক সরকার।

দেখা গেছে পাকিস্তানকে গ্রে লিস্টে ঢোকানোর পরই হাফিজ সঈদের বিরুদ্ধে একের পর এক সন্ত্রাসবাদে মদত দেওয়ার মামলা দায়ের করতে থাকে তারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026