এইচ-ওয়ানবি ভিসা নিয়ে ট্রাম্প প্রশাসনের অনড় মনোভাব ভাবিয়ে তুলেছিল আমেরিকায় কর্মরত লক্ষ লক্ষ ভারতীয়কে। ট্রাম্প প্রশাসনের এই প্রস্তাব লাগু হলে ৬ বছরের বেশি সে দেশে আর কাজ করার অনুমতি পেতেন না ভারতীয়রা। ফিরতে হত দেশে। ফলে আমেরিকায় থেকে কাজ করার সুযোগ হারাতে হত তাঁদের। যা পরিস্থিতি দাঁড়িয়েছিল তাতে কয়েক লক্ষ ভারতীয়কে ফিরে আসতে হত দেশে।
তবে সব চিন্তার ভাঁজ মুছে দিয়ে এদিন ট্রাম্প প্রশাসন জানিয়ে দিয়েছে এইচ-ওয়ানবি ভিসা প্রস্তাব থেকে তারা সরে আসছে। এই খবর শোনার পরই হাঁফ ছেড়ে বেঁচেছেন মাকিন মুলুকে কর্মরত ভারতীয়রা। কারণ অনেকেই সেখানে পরিবার নিয়ে থেকে কাজ চালিয়ে যেতে চান। সংস্থাগুলিও ভারতীয়দের কাজের মেয়াদ বৃদ্ধি করে দেয়। এইচ-ওয়ানবি ভিসা প্রস্তাব লাগু হলে তাঁদের সেই সুযোগ থেকে বঞ্চিত হতে হত। দেশে ফিরতে হত। নতুন যাঁরা যেতে চাইছেন তাঁরাও আগামী দিনে সমস্যায় পড়তেন। আপাতত সেই শঙ্কার মেঘ কাটল।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…