গুরু পূর্ণিমায় এই কাজটি করলেই হবে পরম প্রাপ্তি

গুরু পূর্ণিমায় এই কাজটি করলেই হবে পরম প্রাপ্তি।

ধর্মাচরণ, প্রতীকী ছবি

গুরু পূর্ণিমায় গুরুমূর্তি বা গুরুর প্রতিকৃতি বা ফটোতে পুজো করলে পরলোকগত গুরু স্বয়ং আর্বিভূত হন বিগ্রহ বা ছবিতে। আনন্দিত হয়ে শিষ্যকে প্রাণভরা আশীর্বাদ করেন। এই বিশেষ তিথিতে গুরুশক্তি প্রকটভাবে শিষ্যে সঞ্চারিত হয় এবং শিষ্যের পার্থিব ও পারমার্থিক উভয় কল্যাণই সাধিত হয়।

একজন শিষ্যের কাছে এটা অবশ্যই একটা পরম প্রাপ্তি। সারা বছর এই দিনটার অপেক্ষায় থাকে শিষ্যকুল। গুরুকে পুজো করার মধ্যে দিয়ে তাঁরা যেমন আত্মতৃপ্তি লাভ করেন, তেমনই গুরুর কৃপাধন্য হওয়ার সুযোগ পান।