Entertainment

স্বপ্নভঙ্গ, অস্কারের দৌড় থেকে ছিটকে গেল আলিয়া, রণবীরের সিনেমা

অনেক আশা নিয়ে অস্কারের মঞ্চে গিয়েছিল জোয়া আখতারের সিনেমা ‘গলি বয়’। রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত এই সিনেমা অস্কারের দৌড়ে ছুটছিল সেরা বিদেশি ভাষার সিনেমার অ্যাকাডেমি পুরস্কার জেতার আশায়। কিন্তু সে আশায় জল ঢেলে দিল এদিন প্রকাশিত একটি তালিকা। যা অস্কার কমিটি প্রকাশ করেছে। সেই তালিকায় নাম খুঁজে পাওয়া গেল না গলি বয়-এর। এটা ভারতের জন্য অবশ্যই স্বপ্নভঙ্গ।

৯২ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের সেরা বিদেশি সিনেমা বিভাগে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিল গলি বয়। এদিন বাছাই শেষে শেষ পর্বের জন্য ১০টি সিনেমা বেছে নিয়েছে কমিটি। সেই সিনেমাগুলি থেকে ১টি সিনেমা পাবে এই বিরল সম্মান। কিন্তু সেই শেষ ১০-এর তালিকাতেই পাওয়া গেল না গলি বয়-কে। ফলে এবারের মত অস্কারে তাদের দৌড় শেষ করল ভারত।

ভারত ছিটকে যাওয়ার পর শেষ ১০টি বিদেশি সিনেমার তালিকায় এশিয়া থেকে ১টি মাত্র সিনেমা রয়ে গেল। দক্ষিণ কোরিয়ার সিনেমা ‘প্যারাসাইট’ এখনও দৌড়ে। এদিকে ভারতে আত্মপ্রকাশের পরই গলি বয় বক্স অফিসে দুরন্ত ফল করে। পরে তা অস্কারে ভারতের থেকে মনোনীত হয়। সেই ছবি অস্কারের মঞ্চে মুখ থুবড়ে পড়ল। আগামী বছরের ৯ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসে অস্কারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026