World

সর্বস্ব গ্রাস করছে লেলিহান শিখা, মৃত ৬০

দাবানল যে কত ভয়ংকর চেহারা নিতে পারে তা দেখিয়ে দিচ্ছে গ্রিসের সর্বগ্রাসী অগ্নিশিখা। গ্রিসের অন্যতম পর্যটন ক্ষেত্র মাতি। এখানেই ছড়িয়েছে দাবানল। তা ক্রমশ গ্রাস করছে শহর। বাড়ি, ঘর, গাড়ি, গাছপালা। মানুষ সড়কপথে পালাতে পারছেন না। রাস্তার ওপর উঠে এসেছে আগুন। ফলে জলই ভরসা। আর সেই জলপথেই আপাতত মানুষজনকে উদ্ধার করছেন গ্রিসের উপকূলরক্ষী বাহিনী।

সাইপ্রাস ও স্পেন ইতিমধ্যেই এই আগুন নেভানোর জন্য গ্রিস সরকারের পাশে থাকার কথা জানিয়েছে। এদিকে আগুন যেভাবে ছড়াচ্ছে তাতে তার ওপর নিয়ন্ত্রণ আনা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বরং ক্রমশ অতি ভয়ংকর চেহারা নিচ্ছে লেলিহান শিখা। ছারখার করে দিচ্ছে সবকিছু। ইতিমধ্যেই ৭০০ জনকে উদ্ধার করা হয়েছে। আগুনের গ্রাসে মৃত্যু হয়েছে ৬০ জনের। যার মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। শতাধিক মানুষ আগুনে পুড়েছেন। তাঁদের চিকিৎসা চলছে।

আকাশপথে জল দিয়ে আগুনের ওপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা চলছে। দমকল বাহিনীও বিভিন্ন প্রান্ত থেকে জল দিয়ে আগুন আয়ত্তে আনার সবরকম চেষ্টা চালাচ্ছে। তবে শুকনো আবহাওয়া ও হাওয়ার দাপটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। এখনও তা নিয়ন্ত্রণে আসার নাম নিচ্ছে না। পাহাড়, জঙ্গল আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা মাতি কার্যত এখন ভস্মীভূত এক আতঙ্কে পরিণত হয়েছে। যেখানে শুধু মানুষ পুড়ছে না, বহু পশুপাখিও শেষ হয়ে গেছে। যার কোনও হিসাব নেই। যা পরিস্থিতি তাতে এখনও আরও কত কী যে আগুনের লেলিহান শিখার গ্রাসে যাবে তাও পরিস্কার নয়।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026