World

১০০ কেজি গাঁজা সাবাড় করে আজব কাণ্ড ঘটাল ভেড়ার পাল

মনের সুখে গাঁজা পাতা চিবিয়ে পেট ভরিয়েছিল ভেড়ার পাল। তারপর যা হল তা দেখে অনেকেই হাঁ হয়ে গেলেন। এটাও সম্ভব বিশ্বাস করাও মুশকিল।

খাবারে টান পড়েছিল কি? সেটা খুব পরিস্কার নয়। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে সবুজ কমেছিল আশপাশে। তারমধ্যেই একটি জায়গায় চলছিল গাঁজার চাষ। সেই গ্রিনহাউসের চারধার গাঁজা পাতায় ভরা। সেই সবুজ গাঁজা পাতা দেখে সেখানে হাজির হয় একদল ভেড়া।

ভেড়ার পাল এত পাতা দেখে আর নিজেদের ধরে রাখতে পারেনি। মনের সুখে পেট ভরে গাঁজা পাতা সাবাড় করে দেয়। ওই খামারের মালিকের দাবি, ১০০ কেজির ওপর গাঁজা পাতা খেয়ে শেষ করে দিয়েছে ভেড়ারা।

গাঁজা পাতা খাওয়া বলে কথা। তার তো একটা প্রভাব পড়বেই। তায় আবার ভেড়ারা প্রত্যেকেই পেট ভরে গাঁজা পাতা খেয়েছিল। যার প্রভাব শুরু হয় খুব দ্রুত।

ওই খামারের মালিকের দাবি, গাঁজা পাতা খেয়ে পেট ভরানোর পর ভেড়ারা সব লাফ দিতে শুরু করে। লম্বা লাফ দিতে থাকে। একটা ছাগল যতটা লাফায়, ভেড়াগুলো গাঁজা পাতা খাওয়ার পর তার চেয়েও লম্বা লাফ দিতে শুরু করে।

আর সেই লাফালাফি থামতেই চায়না। ছাগল অনেক লম্বা লাফ দিতে পারে, যা ভেড়ারা পারেনা। কিন্তু গাঁজা পাতার প্রভাবে ভেড়ারা সেদিন ছাগলদের চেয়েও লম্বা লাফ লাফিয়ে নেয়।

ঘটনাটি ঘটেছে গ্রিসে। প্রসঙ্গত গ্রিসে চিকিৎসাক্ষেত্রের প্রয়োজনে গাঁজা চাষ মান্যতা পেয়েছে ২০১৭ সালে। সেখানে আইনত ভাবেই গাঁজা চাষ করা যায়, যদি তা চিকিৎসার প্রয়োজনে হয়। তেমনই একটি গাঁজা চাষের খামারে প্রবেশ করে সব পাতা চিবিয়ে এই লম্ফঝম্ফের কাণ্ড ঘটায় ভেড়ার পাল।

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026