World

মাটি খুঁড়ে ২১০০ বছর আগের মহিলার দেহাংশ উদ্ধার, আরও পাওনা গবেষকদের

তখনও যিশুখ্রিস্টের জন্ম হয়নি। তারও আগের এক মহিলার দেহাংশ উদ্ধার হল। মাটি খুঁড়ে এই দেহাংশের সঙ্গে যা পেলেন গবেষকরা তা তাঁদের বড় পাওনা।

অবশ্যই এ এক বড় আবিষ্কার। ২ হাজার ১০০ বছর পুরনো এক মহিলার দেহাংশ উদ্ধার হল মাটির তলা থেকে। এখনও তাঁর কঙ্কাল ভাল অবস্থায় রয়েছে। যা বড় পাওনা গবেষকদের জন্য।

গবেষকেরা অবশ্য শুধু এক মহিলার দেহাংশ পেয়েছেন এমনটা নয়। তাঁরা এমন আরও বেশ কিছু নিদর্শন উদ্ধার করেছেন যা এককথায় অমূল্য।

মহিলা যে সাধারণ কেউ ছিলেননা তা অনুমেয়। কারণ তাঁর দেহ যেখানে মাটি খুঁড়ে পাওয়া যায় তার ওপর একটি সৌধ তৈরি করা ছিল। সেই সৌধের তলার মাটি খুঁড়েই এই কঙ্কাল উদ্ধার হয়।

কঙ্কালটি শোয়ানো ছিল একটি ব্রোঞ্জের বিছানায়। যে ব্রোঞ্জের বিছানার ওপর খোদাই করা ছিল একটি পাখি। যার মুখে ধরা ছিল একটি সাপ। যা গ্রিসের দেবতা অ্যাপোলোর প্রতীক।

এদিকে ওই মহিলার কঙ্কালের হাতে ধরা ছিল সোনার সুতো। যা হয়তো তখন সেলাইতে ব্যবহার হত। গ্রিসের কোজানিতে খনন চালিয়ে এই অনন্য নিদর্শনের খোঁজ পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা।

ওই মহিলার একার কঙ্কালই উদ্ধার হয়েছে। তাঁর সঙ্গে আর কাউকে সে সময় কবর দেওয়া হয়নি। কঙ্কালের পাশে মাটির পাত্র পাওয়া গেছে। তবে ব্রোঞ্জের বিছানাটির যে অংশ কাঠের ছিল তা অনেকটাই নষ্ট হয়ে গেছে।

ওই মহিলার কীভাবে মৃত্যু হয়েছিল তা এখনও জানা না গেলেও গবেষকেরা এটা পরিস্কার যে তিনি এক ধনী পরিবারের মহিলা ছিলেন।

বৃশ্চিক রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

ধনু রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মকর রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026