World

ভূমিকম্পে ভেঙে পড়ল বাড়ি, রাস্তায় ছুটলেন মানুষ

কম্পনের মাত্রা ৫.১। তীব্র মাত্রা বলা যায় কিনা সন্দেহ আছে। তবে কম্পনের প্রভাব ছিল যথেষ্ট। ফলে মানুষজন দ্রুত রাস্তায় বেরিয়ে আসেন। রাস্তায় ছোটাছুটিও শুরু করেন তাঁরা।

আতঙ্কে রাস্তা বা ফাঁকা জায়গায় তখন মানুষে মানুষে ছয়লাপ। টানা ১৫ সেকেন্ড স্থায়ী হয় কম্পন। যা আরও আতঙ্ক বাড়িয়ে দেয়। এতটা সময় সাধারণত ভূমিকম্প স্থায়ী হয়না।

সেখানেই শেষ নয়। কম্পনের পর একের পর এক আফটার শক অনুভূত হতে থাকে। যার মধ্যে সবচেয়ে শক্তিশালী আফটার শকের মাত্রা ছিল ৪.৩।

এই কম্পন অনুভূত হয়েছে গ্রিসের ঐতিহাসিক শহর আথেন্সে। গত শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টো ১৩ মিনিটে কম্পন অনুভূত হয়। কম্পনের জেরে ২টি বাড়ি ভেঙে পড়ে আথেন্সে। অনেক বাড়িতে ফাটল দেখা দেয়। ১৭০ বছরের পুরনো পার্লামেন্ট বিল্ডিংয়েও ফাটল ধরে।

তবে হতাহতের কোনও খবর নেই। আফটার শকের আতঙ্কে বহুক্ষণ মানুষ ঘরে ফেরার সাহস পাননি। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আথেন্সের ২২ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

কম্পনের আতঙ্ক এতটাই ছড়ায় যে তারপর আর অনেক অফিসেই কাজকর্ম কিছু হয়নি। প্রশাসনের তরফে নাগরিকদের শান্ত ও নিশ্চিন্ত থাকার আহ্বান জানানো হয়। তবে তাতেও আথেন্সে আতঙ্ক কাটেনি।

যে ২টি বাড়ি ভেঙে পড়েছে সেখান থেকে আগেই লোকজন আতঙ্কে বেরিয়ে এসেছিলেন বলে জানা গেছে। দীর্ঘ সময় পর সন্ধের দিকে সকলে ফের যে যাঁর বাড়ি ফেরত যান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026