World

চ্যাটজিপিটি দেখাচ্ছে স্বামী পরকীয়া করতে চলেছেন, ডিভোর্স ফাইল করলেন স্ত্রী

চ্যাটজিপিটি জানিয়েছে স্বামী পরকীয়া করতে চলেছেন। একটা এআইবট-এর করা অনুমানের ভিত্তিতে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হাঁটলেন এক মহিলা।

তাঁদের ১২ বছর বিয়ে হয়েছে। ২ সন্তান রয়েছে। কিন্তু স্বামীর ওপর একটা সন্দেহ কাজ করে স্ত্রীর। তাঁকে ছেড়ে কি অন্য কোনও মহিলার প্রতি অনুরক্ত তাঁর স্বামী? কোনও প্রমাণ না থাকলেও এমন একটা ভাবনা তাঁর মাথায় ঘুরছিল। অবশেষে তিনি এটা জানতে চ্যাটজিপিটি-র দ্বারস্থ হলেন।

মানুষের জীবন এখন অনেকটাই প্রযুক্তি নির্ভর। তা বলে স্বামীর অন্য মহিলার প্রতি দুর্বলতা রয়েছে কিনা তা জানার জন্য চ্যাটজিপিটি! পৃথিবীর সিংহভাগ মানুষ, এমনকি অতি মাত্রায় প্রযুক্তি নির্ভর মানুষও অবাক হচ্ছেন এটা জেনে।

তবে ওই মহিলা পিছপা হননি। তাঁর স্বামীর কফি পান শেষ করার পর সেই কাপে যে তলানিটা পড়েছিল তার ছবি তুলে চ্যাটজিপিটি-তে দেন। প্রসঙ্গত কফির কাপের তলানি বা চায়ের পাতার অংশ দেখে ভবিষ্যৎ বলার চল অনেক পুরনো। যাকে ট্যাসিওগ্রাফি বলা হয়।

তবে তা মানুষ বিচার করেন। কোনও এআইবট নয়। এদিকে চ্যাটজিপিটি-র কাছে জানতে চাওয়ার পর চ্যাটজিপিটি যা জানায় তাতে মহিলার স্বামীর প্রতি সন্দেহ নিশ্চয়তায় পৌঁছে যায়।

চ্যাটজিপিটি জানায়, তাঁর স্বামী অন্য মহিলার প্রতি অনুরক্ত হতে চলেছেন। তাঁর সঙ্গে সম্পর্কে জড়াবেন। ওই মহিলার নাম ইংরাজি ই অক্ষর দিয়ে শুরু হবে।

এটা জানার পর ওই মহিলা স্বামীকে সাফ জানিয়ে দেন তিনি তাঁর সঙ্গে আর সংসার করতে পারবেননা। তিনি ডিভোর্সও ফাইল করেন। এদিকে ওই মহিলার স্বামী একটি টিভি শোতে অংশ নিয়ে জানান, তিনি কোনও মহিলার প্রতি আসক্ত নন। কিন্তু চ্যাটজিপিটি কি দেখাচ্ছে তার ওপর ভরসা করে তাঁর স্ত্রী তাঁর সঙ্গে সংসার ভাঙতে চাইছেন।

তিনি তাঁর স্ত্রীকে এটা বুঝিয়েও উঠতে পারেননি চ্যাটজিপিটি-তে কি দেখাচ্ছে তার ওপর ভরসা করে তিনি এমন সন্দেহ করতে পারেননা। ঘটনাটি ঘটেছে গ্রিসে। যা এখন বিশ্বজুড়ে চর্চার বিষয় হয়েছে। এদিকে আদালতে ওই মহিলার করা ডিভোর্স মামলা কিন্তু চলছে।

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026