World

পাহাড়ের নিচে মাটি খুঁড়ে মিলল রহস্যময় মূর্তি

এক বিখ্যাত পাহাড়ের পাদদেশে চলছিল খননকাজ। প্রত্নতাত্ত্বিকরাই খননকাজ চালাচ্ছিলেন। সেখানেই মাটির তলা থেকে বেরিয়ে এল এক রহস্যময় প্রাচীন মূর্তি।

চলছিল খননকাজ। এখানে একসময় অনেক অট্টালিকা পাওয়া গিয়েছিল। প্রাচীন অট্টালিকা। যেসব বাড়িতে থাকত মোজাইক। সাজানো থাকত নানা প্রস্তর মূর্তি দিয়ে। যেহেতু সেখানে আগেই অট্টালিকা পাওয়া গিয়েছিল, তাই সেখানে আর কিছুও পাওয়া যেতে পারে বলে মনে করছিলেন প্রত্নতাত্ত্বিকরা।

ফলে তাঁরা মাটি খোঁড়ার কাজ চালিয়ে যাচ্ছিলেন। জায়গাটা বেশ সুন্দর। অ্যাক্রোপলিস পাহাড়ের পাদদেশে এক সুন্দর জায়গা এটি। গ্রিসের আথেন্সের অ্যাক্রোপলিস পাহাড় বেশ বিখ্যাত। এরই পাদদেশে বহু যুগ আগে ছিল অট্টালিকার সারি।

বোঝাই যাচ্ছে বেশ বর্ধিষ্ণু অঞ্চল ছিল এই স্থান। সেখানেই মাটি খুঁড়ে একটি মুণ্ডহীন প্রস্তর মূর্তি উদ্ধার হয়েছে। যা রোমান যুগের বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। কিন্তু মূর্তির তো মুণ্ড নেই।

তাহলে এ কার মূর্তি? তার উত্তর অবশ্য পাওয়া গিয়েছে। বিশেষজ্ঞেরা জানিয়েছেন, সম্পূর্ণ পোশাকহীন এই মূর্তির মুণ্ড নেই বটে, তবে এটা বোঝা যাচ্ছে যে এটি এক পৌরাণিক দেবতার মূর্তি।

রোমানদের পৌরাণিক দেবতার এই মূর্তি এক পুরুষ মূর্তি। যা এত প্রাচীন হওয়া সত্ত্বেও বেশ ভাল অবস্থায় রয়েছে। কেবল মুণ্ডটাই নেই। গ্রিসের সংস্কৃতি মন্ত্রক এই মুণ্ডহীন মূর্তি উদ্ধারের বিষয়টি জানিয়েছে।

গ্রিসে পুরাতাত্ত্বিক খোঁজ গত কয়েক বছরে গতি পেয়েছে। সেই উদ্যোগের হাত ধরে এর আগেও গ্রিসে মাটি খুঁড়ে উদ্ধার হয়েছে প্রাচীন নানা নিদর্শন। এবার পাওয়া গেল এই রোমান পৌরাণিক দেবতার মুণ্ডহীন মূর্তি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026