Entertainment

বলিউডের একদল মানুষ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, দাবি গোবিন্দা-র

বলিউডের এক সময়ের দাপুটে নায়ক গোবিন্দা। তাঁর নাচের যাদুতে এখনও বহু মানুষ তাঁর ফ্যান হয়ে যান। সেই গোবিন্দা এবার সাংবাদিক সম্মেলন ডেকে বলিউডের একাংশের বিরুদ্ধে মুখ খুললেন। তাঁর দাবি, বলিউডের একাংশ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তাঁর সিনেমা আটকে দেওয়া হচ্ছে। কখনও তাঁর সিনেমাগুলোকে এমন হলে জায়গা দেওয়া হচ্ছে যেখানে তা যথেষ্ট মাইলেজ পাচ্ছেনা। গত ৯ বছর ধরে তাঁর সঙ্গে এটা চলছে। তিনি এতদিন চুপ থাকলেও এবার তিনি মুখ খুললেন বলে এদিন দাবি করেন গোবিন্দা।

প্রযোজক পেহলাজ নিহালনিকে পর্যন্ত প্রবল সমস্যার মুখে ফেলা হচ্ছে বলে দাবি করেন গোবিন্দা। পেহলাজ নিহালনির প্রযোজনায় গোবিন্দার নতুন সিনেমা রঙ্গিলা রাজা সেন্সর বোর্ডের ছাড়পত্রের অপেক্ষায়। সেই সিনেমায় ২০টি কাট করতে নির্দেশ দেওয়া হয়েছে। যা নিয়ে এদিন কার্যতই অসন্তোষ প্রকাশ করেন গোবিন্দা। ইতিমধ্যেই সেন্সর বোর্ডের এই ২০টি কাট না করা হলে ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রযোজক।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026