Entertainment

কিসের টানে প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন, ৩৫ বছর পর মুখ খুললেন গোবিন্দা

বলিউড তারকাদের তালিকায় প্রথমসারিতেই জায়গা পাবেন গোবিন্দা। যাঁর বিবাহিত জীবন ৩৫ বছর পার করেছে। এত বছর পর অবশেষে গোবিন্দা মুখ খুললেন স্ত্রী সুনিতাকে নিয়ে।

গোবিন্দ অরুণ আহুজা ওরফে গোবিন্দা। বলিউডে এক সময় কার্যত রাজত্ব করেছেন তিনি। রাজত্ব করেছে তাঁর সাবলীল নাচ। ‘হিরো নাম্বার ওয়ান’, ‘কুলি নাম্বার ওয়ান’, ‘দুলহে রাজা’, ‘স্বর্গ’, ‘রাজা বাবু’, ‘হাসিনা মান জায়েগি’ সহ একের পর এক সুপারহিট সিনেমা গোবিন্দাকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিল।

সেই গোবিন্দা তাঁর অভিনয় জীবনের সূত্রপাত করেন ১৯৮৬ সালে। আর তার পরের বছরই বিয়ে করেন। স্ত্রী সুনিতাকে বিয়ে করার আগে তাঁর প্রেমে কার্যত হাবুডুবু খাচ্ছিলেন গোবিন্দা। সুনিতাকে যে তিনি ভালবেসে ফেলেছেন তা গোবিন্দা বুঝতে পারেন কাশ্মীরে গিয়ে।

গোবিন্দা নিজেই জানিয়েছেন, কাশ্মীরে একটি গানের শ্যুটিংয়ের জন্য গিয়েছিলেন। সেখানে তিনি বুঝতে পারছিলেন যে তাঁর মধ্যে কিছু একটা হচ্ছে। কিন্তু ঠিক কি হচ্ছে বুঝতে পারছিলেন না। অবশেষে বুঝতে পারলেন।

বুঝতে পারলেন সুনিতাকে তিনি ভীষণ ভালবেসে ফেলেছেন। কিন্তু রূপ আর সৌন্দর্যের মধ্যে ঘোরাফেরা করা এক তরুণ অভিনেতার সুনিতাকেই ভাল লাগল কেন? এ বিষয়টি অবশেষে পরিস্কার করলেন গোবিন্দা।

গোবিন্দা জানিয়েছেন, স্ত্রী সুনিতার সারল্য তাঁকে মুগ্ধ করেছিল। তাঁকে ভালবাসার পথে এগিয়ে দিয়েছিল। তিনি যে সুনিতাকে স্ত্রী হিসবে পেয়েছেন সেজন্য এখনও ঈশ্বরকে ধন্যবাদ জানান গোবিন্দা।

এখন ৩৫ বছর বিবাহিত জীবনের পার করে গোবিন্দা ও সুনিতা সাংসারিক জীবনে দারুণ খুশি। তাঁদের ২ সন্তান টিনা আহুজা এবং যশোবর্ধন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026