ফাইল : স্ত্রী সুনিতার সঙ্গে গোবিন্দা, ছবি - আইএএনএস
মুম্বই : ছেলে যে গাড়িটি চালাচ্ছিলেন তা দুর্ঘটনার কবলে পড়েছে। ছেলে আহত। এই খবর পাওয়ার পরই ঘটনাস্থলে ছুটলেন বলিউড তারকা তথা প্রাক্তন সাংসদ গোবিন্দা। ঘটনাস্থলে পৌঁছে ছেলের শুশ্রূষার বন্দোবস্তের পাশাপাশি তিনি আশপাশের মানুষের সঙ্গে কথা বলেন। কথা বলেন প্রত্যক্ষদর্শীদের সঙ্গে।
গত বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ মুম্বইয়ের জুহু এলাকা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন গোবিন্দার ছেলে যশবর্ধন আহুজা। যদিও সঙ্গে চালক ছিলেন। কিন্তু চালক স্টিয়ারিংয়ে ছিলেন না। গাড়িটির সঙ্গে উল্টোদিক থেকে আসা একটি গাড়ির সংঘর্ষ হয়। আহত হন যশবর্ধন। তাঁর হাতে চোট লেগেছে বলে জানান গোবিন্দা। তবে বড় কিছু নয়।
গোবিন্দা আরও জানান, উল্টোদিক থেকে যে গাড়িটি এসে ধাক্কা মারে তা যশ রাজ নামে একজনের। ২টি গাড়িরই ক্ষতি হয়েছে। গাড়ির কিছু জায়গা তুবড়ে গেছে। স্ক্র্যাচ পড়েছে। তবে এই দুর্ঘটনা নিয়ে কোনও পক্ষই পুলিশে কোনও অভিযোগ দায়ের করেনি। বিষয়টি পারস্পরিক কথাবার্তার মাধ্যমেই মিটে যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…
ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…
পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…
অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…