চলে গেলেন বাংলা ক্রিকেটের অন্যতম উজ্জ্বল ব্যক্তিত্ব গোপাল বসু। শুধু বাংলার হয়েই নয়, দেশের হয়েও ব্যাট ধরেছেন তিনি। তবে সে ইতিহাস বিশাল কিছু নয়। ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে ভারতের হয়ে খেলেন বাংলার এই ক্রিকেট প্রতিভা। ডান হাতি এই ব্যাটসম্যানের বাংলার হয়ে অবদান কম নয়। বোলিংও করতেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে সারা দেশেই তাঁর সুখ্যাতি ছিল।
হালে গিয়েছিলেন ইংল্যান্ডে ছেলের কাছে। নিছক ছুটি কাটানোই ছিল উদ্দেশ্য। কিন্তু সেখানে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন তিনি। হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে ছিলেন তিনি। অবশেষে রবিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। বাংলার ক্রিকেট ইতিহাসে গোপাল বসু নামটা চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…