Entertainment

মীনা কুমারীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাল গুগল

ভারতীয় চলচ্চিত্রে যতজন প্রথমসারির অভিনেত্রী এসেছেন বা রয়েছেন তাঁদের মধ্যে মীনা কুমারীর নাম অন্যতম। আজও তাঁর অভিনয় নিয়ে চর্চা হয়। বুধবার মীনা কুমারীর ৮৫ তম জন্মবার্ষিকী। ভারতীয় সিনেমার ‘ট্র্যাজেডি কুইন’-কে তাই এদিন তাদের ডুডলের মাধ্যমে শ্রদ্ধা জানাল গুগল। পাকিজা, বৈজু বাওরা, সাহেব বিবি অউর গুলাম, দিল আপনা অউর প্রীত পরায়ে, দিল এক মন্দির সহ সাকুল্যে ৯২টি সিনেমায় অভিনয় করছেন তিনি।

১৯৩৩ সালে মুম্বইতে জন্ম হয় মীনা কুমারীর। খুব ছোট বয়সেই সিনেমার জগতে পা রাখা। শিশু শিল্পী হিসাবে প্রথম সিনেমায় পদার্পণ ১৯৩৯ সালে। এরপর আর থামেনি তাঁর যাত্রা। একের পর এক সিনেমায় তাঁর অভিনয় দর্শককুলকে অবাক করেছে। কাঁদিয়েছে। মাত্র ৩৮ বছর বয়সে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই প্রতিভাবান অভিনেত্রীর। যিনি তাঁর নিজের অভিনয় ক্ষমতায় আজও মানুষের মনে নিজের একটা আলাদা জায়গা করে রেখেছেন। ৪টি ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী মীনা কুমারী নিজের ছোট্ট জীবনে অনেক মানসিক কষ্টের মধ্যে কাটিয়েছিলেন। ভারতের এই অভিনেত্রীকে এদিন তাঁর যোগ্য সম্মান জানাল গুগল।

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026