SciTech

ভূমিকম্প হওয়ার আগেই সুরক্ষিত জায়গায় যাওয়ার বন্দোবস্ত করল গুগল

ভূমিকম্প হলে সকলকে ফাঁকা জায়গায় চলে যেতে বলা হয়। বাড়ি বা বদ্ধ জায়গায় কখনওই নয়। মানুষ যাতে তা আগেই করতে পারেন তার ব্যবস্থা করল গুগল।

ভূমিকম্প এমন এক প্রাকৃতিক দুর্যোগ যা একটা তল্লাটকে ধ্বংসস্তূপে পরিণত করতে কিছু সেকেন্ড নেয়। ভূমিকম্প হলে মানুষকে বাড়ি, অফিস বা কোনও বদ্ধ জায়গায় নয়, বরং যতটা সম্ভব ফাঁকা জায়গায় চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ভূমিকম্প আসার পর সেই সময় কি সত্যিই পাওয়া যেতে পারে?

কম্পনের মাত্রা যদি প্রবল হয় তাহলে কিছু সেকেন্ডের মধ্যে সেই অবস্থায় পরিবার নিয়ে বাড়ি থেকে বার হওয়ার মত সময় তো পাওয়াই যাবেনা।

তবে যদি ভূমিকম্প হতে চলেছে এটা আগে থেকে জানা যায় তাহলে দ্রুত ফাঁকা জায়গায় চলে যাওয়া যায়। তারপর কম্পন হলে কিছুটা হলেও প্রাণহানির আশঙ্কা কমে।

গুগল ঠিক এই ব্যবস্থাটাই ভারতে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য নিয়ে এল। এবার একটি অ্যান্ড্রয়েড ফোন হাতে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি ভূমিকম্প হওয়ার আগেই সতর্কবার্তা পেয়ে যাবেন গুগলের কাছ থেকে। ফলে ভূমিকম্প আসার আগেই প্রয়োজনীয় কাগজপত্র, টাকাকড়ি, চাবিপত্র সঙ্গে করে পরিবার নিয়ে তাঁরা ফাঁকা জায়গায় চলে যাওয়ার সময়টা পেয়ে যাবেন।

অ্যান্ড্রয়েড ফোনে গুগল কম্পন হওয়ার আগে ২ ধরনের মেসেজ পাঠাতে পারে। একটা হল ‘বি অ্যাওয়ার’ এবং ‘টেক অ্যাকশন’। কম্পনের মাত্রা কতটা বেশি হতে চলেছে তা অনুমান করে সেই মত মেসেজ পৌঁছবে ফোনে।

ফোন সাইলেন্ট থাকলে কোনও শব্দ না করেই মেসেজটি দেখা যাবে ফোনের স্ক্রিনে। এটা দেখে দ্রুত মানুষ কম্পন হওয়ার আগেই জেনে যাবেন ভূমিকম্প হতে চলেছে। সেইমত তাঁরা সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026