SciTech

ফোনে তোলা ছবি থেকে এবার অবাঞ্ছিত অংশ ম্যাজিকের মত মুছে যাবে

ফোনে একটা ছবি তোলার পর অনেক সময় দেখা যায় পিছনে এমন কেউ বা কিছু এসে পড়েছে যা ছবিটাকে নষ্ট করে দিচ্ছে। সেটা বাদ দেওয়া এখন অতি সোজা হয়ে গেল।

ফোনে এখন মানুষ অহরহ ছবি তোলেন। সেসব ছবি কোনওটা ভাল হয়, কোনটা পছন্দ না হলে ডিলিট করে দেন। কিন্তু এমন তো হতেই পারে যে এমন একটা ছবি তুললেন যেটা বেশ পছন্দের, কিন্তু ব্যাকগ্রাউন্ডে এমন একটা কিছু চলে এসেছে যা থাকুক তিনি চাইছেন না। যা হয়তো ছবিটা নষ্ট করছে।

কিন্তু এবার সেই অবাঞ্ছিতভাবে এসে পড়া মানুষ বা অন্য কিছু বাদ দেওয়াটা অনেক সহজ হয়ে গেল। এজন্য গুগলকে ধন্যবাদ দিতেই হচ্ছে।

গুগল ফোটোস-এ এবার ‘ম্যাজিক ইরেজার’ টুল-এর সুবিধা হাতের মুঠোয়। যা সহজেই সেই অংশকে ছবি থেকে গায়েব করে দেবে ঠিক যেটুকু চাওয়া হচ্ছেনা।

গুগল ওয়ান গ্রাহক বা পিক্সেল ব্যবহারকারীরা এই সুযোগের সদ্ব্যবহার করে এখন সহজেই নিজের তোলা ছবিকে আরও অনেক বেশি সুন্দর করে তুলতে পারবেন।

এখানে একটা প্রশ্ন উঠতেই পারে যে যে অংশটা চাওয়া হচ্ছেনা, তা না হয় চট করে মুছে দিল এই ম্যাজিক ইরেজার, কিন্তু তারপর সেই অংশটা তো ছবিতে ফাঁকা হয়ে গেল! সেখানটা ফাঁকা থাকলে চলবে কি ভাবে? তা তো ছবির সঙ্গে মানানসই হতে হবে!

পুরো কাজটাই যেহেতু এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা-র ওপর দাঁড়িয়ে আছে তাই তার হাত ধরেই ছবির বাকি অংশের সঙ্গে ওই ফাঁকা অংশ ভরাট হয়ে যাবে পুরো সামঞ্জস্য বজায় রেখেই। যা যিনি ছবি তুলেছেন তিনিও প্রায় ধরতে পারবেননা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026