Kolkata

মকরসংক্রান্তি নয়, ডুডল সাজল মহাশ্বেতা দেবীর জন্মদিনে

আজ মকরসংক্রান্তি। এই দিনেই ১৯২৬ সালে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের অন্যতম স্তম্ভ মহাশ্বেতা দেবী। এদিন তাঁর ৯২ তম জন্মদিন। পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত এই অনন্য লেখিকাকে সম্মান জানিয়েই সেজে উঠল এদিনের গুগল ডুডল। এদিন মকরসংক্রান্তি। ফলে অনেকেই ভেবেছিলেন সমসাময়িক বিষয়কে সামনে রেখে গুগলের ডুডল সজ্জায় হয়তো মকরসংক্রান্তির কোনও ছবি ফুটে উঠবে। কিন্তু রাত ১২টা পার করতেই সকলকে অবাক করে গুগল তাদের ডুডলের মাধ্যমে সম্মান জানাল মহাশ্বেতা দেবীকে। মকরসংক্রান্তির আনন্দে মানুষকে ভুলতে দিল না ‘হাজার চুরাশির মা’-এর জন্মদাত্রীকে।

একাধারে লেখিকা থেকে সমাজকর্মী। ম্যাগসাইসাই, জ্ঞানপীঠ ও সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত মহাশ্বেতা দেবীর জন্ম ঢাকায়। দীর্ঘ কর্মজীবনে তিনি যেমন লেখার জগতে নিজের একটা জায়গা তৈরি করেছিলেন। তেমনই সমাজের অনেক অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। পথে নেমেছিলেন। লড়াই করেছিলেন আদিবাসী জনমানুষের জন্যে। বাংলা সংস্কৃতি জগতের এই অন্যতম স্তম্ভ ৯০ বছর বয়সে ২০১৬ সালের ২৮ জুলাই পরলোকগমন করেন। কিন্তু থেকে যায় তাঁর সৃষ্টি। যা চিরকাল মানুষের মনে আলাদা জায়গা করে বেঁচে থাকবে। তাঁকে শ্রদ্ধা জানিয়ে এদিনের গুগলের ডুডল তৈরির জন্য গর্বিত আপামর বঙ্গবাসী।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026