SciTech

ব্যবহারকারীদের সময় বাঁচাতে বিশেষ সুবিধা আনল গুগল

ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এল গুগল। যা এক ব্যবহারকারীকে অনেক সহজে কোনও উত্তর দিতে সাহায্য করবে। নতুন যুগে এ এক বড় পাওনা।

গুগল তার পরিষেবা ব্যবহারকারীদের জন্য নতুন নতুন সুবিধা এর আগেও এনেছে।‌ সেই তালিকায় আরও একটি সুবিধা যুক্ত হল। গুগল ডকস্ ব্যবহার করার সময় এখন সবসময় আর অনেকগুলো কথা লিখে নিজের ভাব বা বক্তব্যকে তুলে ধরার দরকার পড়বে না।

গুগল ডকস্-এর জন্য গুগল আনল বিশেষ একগুচ্ছ ইমোজি। মানুষের বিভিন্ন ধরনের অভিব্যক্তির কথা মাথায় রেখে সাজানো হয়েছে এই ইমোজিগুলিকে। যা ব্যবহার করে মানুষ এখন তাঁর সময় বাঁচাতে পারবেন।

কারণ যে উত্তর কাউকে অনেকগুলো কথা লিখে বোঝাতে হত, তা এখন তিনি সঠিক ইমোজির মাধ্যমেই প্রকাশ করতে পারবেন। এজন্য সময়ও কম খরচ হবে। আর অভিব্যক্তিও হবে আধুনিক।

গুগলের দাবি, এই ইমোজিগুলি একদম সঠিকভাবে একজন মানুষের অভিব্যক্তিকে তুলে ধরতে সক্ষম। এগুলি জেন্ডার মডিফায়েড ইমোজিও।

এই সুবিধার ক্ষেত্রে কোনও অ্যাডমিন নিয়ন্ত্রণ থাকবে না। এই সুবিধা স্বয়ংক্রিয়ভাবেই কার্যকরি থাকবে। এমনকি এই সুবিধা ব্যবহারকারী বন্ধও করতে পারবেননা। তিনি চাইলে তা ব্যবহার না করতেও পারেন।

অ্যাড রিঅ্যাকশন আইকন ব্যবহার করে এই ইমোজিগুলি থেকে নিজের পছন্দের অভিব্যক্তি বেছে নিতে পারবেন একজন ব্যবহারকারী। এজন্য ইমোজি-র সর্বশেষ ভার্সন ব্যবহার করছে গুগল। এই সুবিধা দ্রুত চ্যাট করার ক্ষেত্রেও উপযোগী হবে।

নতুন প্রজন্মের কাছে এই সুবিধা যে এক দিগন্ত খুলে দিল তা বলার অপেক্ষা রাখে না। সময় বাঁচাতে সময়ের সঙ্গে পা মিলিয়ে গুগলের এই পথচলাকে সকলেই স্বাগত জানিয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026