SciTech

গুগলের অফিসে টেবিল-জঞ্জাল সাফাই, দরজা খোলা, সবই করছে রোবট

গুগলের অফিসে হাউসকিপিং-এর কাজ করার জন্য আর কোনও মানুষের দরকার পড়ছে না। সবই করছে রোবট। অফিস কর্মীদের সঙ্গেই তারা ঘুরছে অফিসময়।

চাকরি নেই-এর জামানায় আরও চাকরি কমার রাস্তা খুলছে। প্রযুক্তি কেড়ে নিচ্ছে মানুষের প্রয়োজন। প্রত্যেক অফিসেই হাউসকিপিংয়ের জন্য বেশ কয়েকজনের দরকার পড়ে। এতে কিছু মানুষের চাকরি হয়। কিন্তু এবার সে কাজ তো রোবটই করে দিতে চলেছে।

গুগলতো অফিসে এখনই কাজে লাগাচ্ছে রোবটদের। গুগলের অফিসে এখন ১০০টি রোবট কাজ করছে। তাদের হাউস কিপিংয়ের কাজই মূলত করতে হচ্ছে।

যেমন গুগলের অফিসের টেবিল চেয়ার পরিস্কার করা, চায়ের কাপ নিয়ে যাওয়া, কোথাও কোনও আবর্জনা থাকলে তা পরিস্কার করা। এমনকি কেউ এল তাঁকে দরজা খুলে দেওয়ার কাজটাও রোবটই করছে। কোনও কামাই নেই। নেই কোনও ক্লান্তি।

টিফিন টাইম নেই। মাইনেও নেই। অথচ কাজ করে চলেছে নিজের মত করে। কারণ এই ১০০টি রোবট অফিসময় ঘুরে বেড়ায় সারাদিন।

নিজেরাই বুঝে নেয় তাদের কি করতে হবে। এজন্য কেউ তাদের নির্দেশ দেওয়া বা পরিচালন করার জন্য বসে নেই। স্বয়ংক্রিয়ভাবেই তাদের কাজ তারা নিরলসভাবে করে চলেছে।

গুগলের মার্কিন যুক্তরাষ্ট্রের অফিসে এখন কর্মীদের পাশাপাশি এই রোবটরাও নজর কাড়ছে। গুগলের মূল সংস্থা অ্যালফাবেট এই রোবট বানানোর কাজ করছে। তারাই এই প্রোটোটাইপ রোবটগুলি তৈরি করেছে। যারা একাধিক কাজ করতে পারদর্শী।

যে রোবটগুলি তারা বানিয়েছে তারই ১০০টি রোবট তারা তাদেরই অফিসে কাজে লাগিয়েছে পরীক্ষামূলকভাবে। আর তা সফলভাবেই তাদের কাজ করছে।

এটা যেমন প্রযুক্তির বিস্ময় তেমনই বহু মানুষের জন্য অশনিসংকেত। কারণ এই রোবট যদি প্রচুর পরিমাণে তৈরি হতে থাকে তাহলে সব অফিসই এই রোবট কিনে নেবে তাদের অফিসের টুকিটাকি কাজের জন্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026