SciTech

গুগল খুললেই দারুণ সব খেলার সুযোগ, খুঁজতে হচ্ছে লাল দরজা

গুগল তার ডুডলকে কাজে লাগিয়ে প্রায়ই নান চমক দেয়। তবে এদিনের চমকটা যেন একটু বেশিই আলাদা। একগুচ্ছে খেলার সুযোগ থাকছে ডুডলে।

কম্পিউটারে গেম খেলতে অনেকেই ভালবাসেন। আর যাঁরা তা ভালবাসেন তাঁদের জন্য একটা দারুণ সুযোগ দিল গুগল ডুডল।

জাপানে এদিন অলিম্পিকসের খেলা শুরুর আগেই যে কেউ মন ভাল করে নিতে পারেন গুগলে খেলে। আর তার জন্য কোনও গেমিং সাইটে যেতে হবেনা। গুগলের ডুডলেই এই সুযোগ অপেক্ষা করছে সকলের জন্য।

ডুডল খুললেই সেখানে খেলার সুযোগ দিচ্ছে গুগল। কাজে লাগাতে হবে কিবোর্ডের কি। তাকে এদিক ওদিক করেই খেলতে হবে।

খেলা আবার খুঁজেও নিতে হচ্ছে এখানে ওখানে গিয়ে। সেটাও একটা আকর্ষণীয় ও চ্যালেঞ্জিং বিষয়। খেলা লুকিয়ে আছে লাল গেটের ওপর।

কিন্তু সেই লাল গেটটি খুঁজে নিতে হচ্ছে জঙ্গল, মাঠ, বাগান, জল পার করে। অনেক জায়গায় ঘুরেও লালা দরজা পাওয়া যাচ্ছে না। আবার অন্যদিকে ছোটাছুটি।

সবমিলিয়ে মানুষের মধ্যে লুকিয়ে থাকা খেলতে চাওয়া মনটাকে তরতাজা করে দিয়েছে এদিনের এই অভিনব ডুডল। অনেকেই এদিন প্রয়োজনীয় কিছু জানতে গুগল সার্চ করতে যান। কিন্তু তার আগেই তাঁদের চোখ আটকায় ডুডলে।

ডুডলে যে মোশন অ্যানিমেশন কিছু রয়েছে তা বুঝতে অসুবিধা হয়নি কারও। ফলে তা দেখার চেষ্টা করেন অনেকেই। আর তখনই তাঁদের অবাক করে বেরিয়ে আসে গেম খেলার সুযোগ। যা দেখে সার্চ ভুলে বহু মানুষ একটু খেলে নিয়েছেন ডুডলে। মন ভাল করে নিয়েছেন নিজেদের।

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026