SciTech

জুন থেকে বন্ধ হয়ে যাচ্ছে গুগলের জনপ্রিয় পরিষেবা

গুগল মানেই পরিষেবার ভাণ্ডার। কিছু চাই মানেই গুগল বড় ভরসা। কিন্তু জুন থেকে তাদের একটি পরিষেবা বন্ধ করার কথা জানিয়ে দিল সংস্থা।

কিছু জানার হলে এখন মানুষ যতনা বই ঘেঁটে সে সম্বন্ধে জ্ঞানার্জন করতে চান, তার চেয়ে ঢের বেশি মানুষ হাঁটেন গুগল করার রাস্তায়। তবে শুধু বিভিন্ন বিষয় জানাই নয়, কিছু কেনার হলেও গুগল বড় ভরসা। সেই তালিকায় হরেক সামগ্রি রয়েছে।

সে আইফোন হোক বা অ্যান্ড্রয়েড ফোন, সবেতেই গুগলের মোবাইল শপিং অ্যাপ রয়েছে। যা দিয়ে পছন্দের জিনিস কেনা যায়। যা অনেকের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার ক্ষেত্রে সুবিধার রাস্তা খুলে দেয়।

এবার সেই গুগলের মোবাইল শপিং অ্যাপ বন্ধ হতে চলেছে সংস্থা। গুগল সেকথা জানিয়ে দিয়েছে। গুগলের তরফে জানানো হয়েছে আগামী জুন থেকেই এই পরিষেবা তারা বন্ধ করে দিতে চলেছে।

তবে তা কেবল মোবাইলের অ্যাপের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ডেক্সটপ বা ওয়েব ভার্সনে এই সুবিধা এখনকার মতই ভোগ করতে পারবেন সকলে। সেখানে কিছুই বন্ধ হচ্ছেনা।

ফলে ডেক্সটপ থেকে কেনাকাটায় কোনও সমস্যা হবে না। অর্থাৎ শপিং ডট গুগল ডট কম বহাল তবিয়তেই থাকছে। আর তা থেকে কেনাও যাবে পছন্দের যে কোনও কিছুই।

তবে এক্ষেত্রে আর অ্যাপ নয়, ওয়েব ভার্সনকেই ভরসা করতে হবে গ্রাহকদের যদি তাঁরা গুগল থেকেই কিছু পছন্দ করে কিনতে চান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026