ফাইল : সুন্দর পিচাই, ছবি - আইএএনএস
নয়াদিল্লি : ডিজিটাল ইন্ডিয়া-র পক্ষে বারবার সওয়াল করেছেন ভারতের প্রধানমন্ত্রী। ভারতকে আগামী দিনে সেই ডিজিটালের পথে টেনে নিয়ে যেতে এগিয়ে এল গুগল। সোমবার গুগলের সিইও সুন্দর পিচাই ঘোষণা করেছেন ভারতকে ডিজিটাল ভারতের দিকে টেনে নিয়ে যেতে গুগল ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। এই বিপুল অঙ্কের বিনিয়োগ হবে আগামী ৫ থেকে ৭ বছরে। একটি ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে একথা ঘোষণা করেন পিচাই। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন তিনি।
সুন্দর পিচাই জানিয়েছেন, এই ৭৫ হাজার কোটি টাকা বিভিন্নভাবে বিনিয়োগ করা হবে। যার মধ্যে রয়েছে ইকুইটি ইনভেস্টমেন্ট, পার্টনারশিপ ইনভেস্টমেন্ট এবং অপারেশনাল, ইনফ্রাস্ট্রাকচার ও ইকোসিস্টেম ইনভেস্টমেন্ট। এর মধ্যে দিয়েই পুরো অর্থ বিনিয়োগ হবে। সুন্দর পিচাই জানিয়েছেন ভারতকে ডিজিটাল করতে একগুচ্ছ পদক্ষেপ করা হবে।
গুগল এই অর্থ সহজলভ্য ইন্টারনেট সকলের কাছে পৌঁছে দেওয়া থেকে শুরু করে ছোট-মাঝারি শিল্পকে ডিজিটাল করে তোলা, ভারতের প্রতিটি মানুষের কাছে তাঁর ভাষায় ইন্টারনেটের মধ্যে দিয়ে তথ্য পৌঁছে দেওয়া, আরও নতুন পরিষেবা চালু করার কাজ করবে। এছাড়া দেশের প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে প্রভূত সাহায্য করবে এই বিনিয়োগ। দেশে ডিজিটাল লিটারেসি আরও বাড়ানো এবং আগামীদিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-কে আরও শক্তিশালী করে তোলা গুগল ইন্ডিয়ার লক্ষ্য বলে জানান সুন্দর পিচাই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…
ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…
রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…
চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…
এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…