SciTech

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি কোন মহিলাকে খুঁজলেন সকলে, জানাল গুগল

বিশ্বের একনম্বর সার্চ ইঞ্জিন গুগল। ইন্টারনেটে কোনও বিষয় সার্চ করতে মানুষের প্রথম পছন্দ গুগল সার্চ। আর সেই গুগল জানাল ২০২০ সালে সবচেয়ে বেশি খোঁজ পড়ল কোন মহিলার। গত ৮ মার্চ ছিল বিশ্ব নারী দিবস। ওই দিনটিকে সামনে রেখে গুগল জানাল তার রেকর্ড বলছে ২০২০ সালে ইন্টারনেটে সবচেয়ে বেশি খোঁজ পড়েছে সুন্দরী গায়িকা টেলর সুইফট-এর। এই মার্কিন গায়িকার বিষয়ে সবচেয়ে বেশি জানতে চেয়ে সার্চ করেছেন মানুষ।

সবচেয়ে বেশি সার্চ টেলরকে নিয়ে হয়েছে ঠিকই তবে সেইসঙ্গে বিভিন্ন বিভাগে সবচেয়ে বেশি সার্চ কোন কোন মহিলার বিষয়ে হয়েছে সে তথ্যও সামনে এনেছে গুগল। গুগল জানিয়েছে, মহিলা অ্যাথলিট হিসাবে সবচেয়ে বেশি সার্চ হয়েছে সেরেনা উইলিয়ামসের বিষয়ে জানতে। মার্কিন এই টেনিস তারকা ক্রীড়া ক্ষেত্রে তাই সবচেয়ে বেশি খোঁজ পড়া মহিলা।

মহিলা অভিনেত্রী হিসাবে সবচেয়ে বেশি খোঁজ পড়েছে অভিনেত্রী একওয়াফিনা-র। তিনি সাধারণত কমেডি চরিত্রেই অভিনয় করে থাকেন। অন্যদিকে মহিলা সাহিত্যিক হিসাবে সবচেয়ে বেশি খোঁজ পড়েছে টনি মরিসনের। মার্কিন এই উপন্যাসিকের সম্বন্ধে জানার ইচ্ছে সবচেয়ে বেশি দেখা গেছে ইন্টারনেটে। আমেরিকায় মহিলাদের ক্ষমতায়ন নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ফলে সফল মহিলাদের সম্বন্ধে খোঁজও হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026