SciTech

তারুণ্যে গুগল, সাজল ডুডল

২১ বছরের তরুণ গুগল সদ্য তারুণ্যে টগবগ করছে। আর সেই তারুণ্যের বর্ষপূর্তিতে তাকে অভিনন্দন জানাল ডুডল। তাও একদম নিজস্ব ভঙ্গিমায়। তারুণ্যে প্রাণচঞ্চল ছটফটানি ফুটে উঠেছে ডুডলে। বোর্ডে পিন করার মত করে একটি ছবি যেন পিন করা হয়েছে। যেখানে গুগল লেখাটি ফুটে উঠেছে ডেক্সটপের পুরনো মনিটরে। যখন গুগলের জন্ম হয়। অর্থাৎ ২১ বছর আগের ছবিটা ফের একবার তুলে আনার চেষ্টা হয়েছে এখানে।

২১ বছর আগে কম্পিউটারে ওয়ারলেস বন্দোবস্ত এত ছড়িয়ে পড়েনি। ছিলনা স্লিম মনিটর। ছিলনা ওয়ারলেস মাউস, কি-বোর্ড। বেঢপ সাইজের সিপিইউ থেকে তার বেরিয়ে ঢুকে পড়ত তদ্রূপ বিশাল মনিটরে। সময়ের সঙ্গে সঙ্গে এসবই বদলেছে। সবই এখন প্রায় ওয়ারলেস। সবই ছোট হয়েছে বহরে। তার কার্যকারিতাও অনেক বেড়েছে। কিন্তু এদিন সময়কে ফের একবার মনে করিয়ে দিয়েছে গুগল।

জন্মদিনের ঔজ্জ্বল্য, আনন্দ, ছটফটানি ধরে রাখতে কেবল ব্যবহার হয়েছে কিছু রঙিন ফোঁটা আর তারা। যেখানে রেড, গ্রিন, ইয়েলো, ব্লু তত্ত্বকে মাথায় রেখেছেন ডুডল ডিজাইনার। এসব ফোঁটা আর তারা চারধারে আলগা ছড়ানো। যা অবশ্যই নজর কাড়ছে। ছিমছাম ডিজাইনেও যে ২১-এর তারুণ্যকে কয়েদ করা যায় তা এদিন দেখিয়ে দিল ডুডল। গুগল হল ২১ বছরের তরুণ।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026