SciTech

রাতারাতি রঙিন জিমেল, কিন্তু কেন এই রূপ পরিবর্তন

গুগল যদি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হয়, তবে বিশ্বের অন্যতম সেরা মেল পরিষেবা জিমেল। অনেকেরই জিমেলে অ্যাকাউন্ট থাকে। ১৫ বছর ধরে এই পরিষেবা বিশ্বের বহু মানুষ ব্যবহার করছেন। বৃহস্পতিবার সেই জিমেল তার ১৫ বছর পূর্ণ করল। অর্থাৎ এদিন ছিল জিমেলের জন্মদিন। ফলে সাজগোজ তো হবেই। হয়েছেও তাই। জিমেল খুললেই এদিন জন্মদিনের সাজে দেখা মিলছে তার।

হলুদ, নীল, সবুজ বেলুন সুতোয় বেঁধে উড়ছে। লালটা বোধহয় বাদ, কারণ মাঝে জিমেলের এম লেখাটা লাল রঙের। মাথার ওপর রঙিন তিনকোণা কাগজের সারি। যেমন দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে বা পুজো বা বাড়ির অনুষ্ঠানে। এরপর জিমেলের ইনবক্স খুললে নজরে পড়ছে জিমেলের জি-এর মাথায় জন্মদিনের টুপি। সব মিলিয়ে গ্রাহকদের নজর কাড়ছে এই সাজগোজ। স্বভাবতই পরিস্কার হচ্ছে দিনটা একটু অন্যরকম।

১৬ বছরের যাত্রা এদিন থেকে শুরু করল জিমেল। হটমেল, রিডিফ, ইয়াহু-র মত অনেক মেল পরিষেবাই রয়েছে, ছিল। কিন্তু ক্রমশ জিমেল জাঁকিয়ে বসেছে মানুষের মনে। অনেকে একাধিক মেল অ্যাড্রেস করে রাখেন। তাতে একটা অন্তত জিমেল তাঁরা রাখেনই। হয়তো জিমেলে ভরসা একটু বেশিই করছেন সিংহভাগ মানুষ। আর সেখানেই লুকিয়ে আছে জিমেলের ১৫ বছরের এই সফল যাত্রাপথ।

কন্যা রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

তুলা রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃশ্চিক রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

ধনু রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মকর রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কুম্ভ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026