SciTech

অভিনন্দন বর্তমানের ওপর ১১টি ভিডিও সরাল ইউটিউব

পাকিস্তানের হাতে বন্দি হওয়া ভারতীয় বায়ুসেনা পাইলট অভিনন্দন বর্তমানের ওপর ১১টি আপত্তিকর ভিডিও সরিয়ে নিল ইউটিউব। ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অনুরোধেই তারা এই ভিডিও সরিয়ে নিয়েছে বলে সংবাদ সংস্থাকে জানান মন্ত্রকের এক আধিকারিক। ১১টি ভিডিও সরিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে গুগলও। আইন মেনেই এই অনুরোধ তাদের কাছে এসেছিল। ফলে তারা দ্রুত সেই ভিডিওগুলি সরিয়ে নেয় বলে নিশ্চিত করেছে গুগল।

গত বুধবার পাকিস্তানের এফ-১৬ বিমানের ভারতের দিকে আসা রুখে দিতে সাহসের সঙ্গে মিগ-২১ যুদ্ধবিমান নিয়ে তাড়া করেন অভিনন্দন। ১টি এফ-১৬-কে গুলি করার পর তাঁর বিমানটিও ভেঙে পড়ে। পাকিস্তানের মাটিতে গিয়ে পড়েন অভিনন্দন। ফলে তাঁকে যুদ্ধবন্দি হিসাবে গ্রেফতার করে পাকিস্তান। যদিও তাঁকে নিঃশর্তে ফেরানোর জন্য ভারতের প্রবল চাপের মুখে বৃহস্পতিবারই পাক প্রধানমন্ত্রী ঘোষণা করেন অভিনন্দনকে শুক্রবারই ছেড়ে দেবেন তাঁরা।

অভিনন্দন গ্রেফতারের পর দেখা যায় ইউটিউবে বেশ কিছু ভিডিও তোলা হয়। সেসব ভিডিও মুছে দেওয়ার জন্য ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক থেকে অনুরোধ যায় ইউটিউবের কাছে। তারপরই তা মুছে দেওয়া হয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026