ভারতের বিশেষ দিনগুলোতে গুগলের ডুডল সেজে ওঠে একদম অন্য সাজে। ফলে প্রত্যাশা একটা থাকেই। এদিন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২৬ জানুয়ারি রাত ১২টাতে বদলে যায় ডুডল। সামনে আসে এক হাজারো রঙে সেজে ওঠা নয়া ডুডল। ভারতের ৭০ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই ডুডলে জায়গা পেয়েছে ভারতের বেশ কিছু দ্রষ্টব্য স্থান। রাষ্ট্রপতি ভবন থেকে কুতুবমিনার। হাতি থেকে ময়ূর। সেজেছে সবই। সঙ্গে রয়েছে ডুডল জুড়ে সুজলা, সুফলা সবুজ ভারতের রঙিন ল্যান্ডস্কেপ।
চোখ আটকে দেওয়ার মত সুন্দর রঙিন এই ডুডল এখন গুগল সার্চ করতে গেলেই চোখে পড়ছে। অধিকাংশ মানুষই কিন্তু সার্চ করার আগে ভাল করে দেখছেন এই রংবাহারি ডুডলকে। ভারতের প্রজাতন্ত্র দিবসকে এভাবেই এদিন এক অনন্য সাজে কুর্নিশ জানাল ডুডল।
চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…
ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…
পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…
অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…