বছরের শেষ দিন। শেষ হচ্ছে ২০১৮ সাল। ঘড়ির কাঁটা রাত ১২টা ছুঁলেই নতুন বছর ২০১৯। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে আহ্বান জানানো। এটাই দিনভর ৩১ ডিসেম্বরের দস্তুর। ৩১ ডিসেম্বর মানে সারা বিশ্বের কাছে নিউ ইয়ারস ইভ। এমন দিনে সকলেই রঙিন সাজে সেজে একেবারে উৎসবের মেজাজে। সেই মেজাজ থেকে কীভাবেই বা বঞ্চিত হয় সার্চ ইঞ্জিন গুগলের ডুডল! তাই ডুডলও সাজল এদিন রঙিন সাজে।
গুগলের একটি ও এদিন ঘড়ির আকার নিয়েছে। সেখানে তখনও রাত ১২টা বাজতে ৫ মিনিট বাকি। একেবারে নিউ ইয়ারস ইভ। দোরগোড়ায় নতুন বছর। চারদিকে ছড়ানো নানা রঙের বেলুন। রয়েছে পপকর্ন। রঙে রঙে ভরেছে গুগলের সব অক্ষর। সব মিলিয়ে বেশ দৃষ্টিনন্দন এক উপস্থাপনায় ডুডল সেলিব্রেট করল নিউ ইয়ারস ইভ।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…