SciTech

এই শীতে একে অপরকে চোখে হারাবে জ্যাকেট-স্মার্টফোন!

জ্যাকেট বলতে পরনের জ্যাকেট। আর স্মার্টফোন বলতে সাধারণ মানুষের হাতে থাকা স্মার্টফোনই। কিন্তু এদের মধ্যে যুগলবন্দিটা কেমন? আদপেই যুগলবন্দিটা দারুণ! তবে খুলেই বলা যাক। গুগল এবং লিভাই, এই ২ সংস্থা মিলে যৌথভাবে একটি জ্যাকেট বাজারে এনেছে। শীতে জ্যাকেট পরে বার হওয়ার সময় যদি স্মার্টফোন ফেলে আসেন তবে জানান দেবে জ্যাকেটই। মনে করিয়ে দেবে আপনি স্মার্টফোন ভুলেছেন! অন্যদিকে স্মার্টফোনটি জ্যাকেট থেকে খুব দূরে গেলেই সে আপনাকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে আপনার জ্যাকেট অনেকটা দূরে চলে গেছে।

এককথা একে অপরকে ছেড়ে থাকবে না জ্যাকেট ও স্মার্টফোন। এজন্য একটি অ্যাপ অ্যাক্টিভেট করতে হচ্ছে। স্মার্টফোন নোটিফিকেশন দিয়ে জ্যাকেটের কথা জানাবে। আর জ্যাকেট কী করবে? জ্যাকেট যেই দেখবে ফোন দূরে চলে গেছে অর্থাৎ একটি নির্দিষ্ট দূরত্বের বাইরে চলে গেছে, তখনই তার একটি অংশে আলো জ্বলতে শুরু করবে। আর সেইসঙ্গে ওই অংশে একটা কম্পন হবে। যা আপনাকে চকিতে মনে করিয়ে দেবে স্মার্টফোনটি সঙ্গে নিতে ভুলে গেছেন আপনি!

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026