National

তৃণমূলের পথে হেঁটে জিএসটি-র অনুষ্ঠান বয়কট করল কংগ্রেসও

প্রথমত, ১৯৪৭-এর ১৫ অগাস্ট স্বাধীনতা পাওয়ার দিন, ১৯৭২-এ স্বাধীনতার হীরক জয়ন্তী উপলক্ষে ও ১৯৯৭ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে, এই ৩ বার সংসদের সেন্ট্রাল হলে মধ্যরাতে দিনটি পালিত হয়েছিল। সেই স্বাধীনতা দিবস, যে স্বাধীনতার লড়াইয়ে বিজেপির কোনও যোগদান ছিল না। আর দ্বিতীয়ত, দেশে কৃষক, দলিত ও সংখ্যালঘুদের হত্যা করা হচ্ছে। কিন্তু কেন্দ্র কোনও ব্যবস্থা নিচ্ছে না। এই দুই কারণকে সামনে রেখে তাঁরা ৩০ জুন মধ্যরাতে দেশে জিএসটি চালুর অনুষ্ঠানে যোগ দেবেন না বলে জানিয়ে দিলেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। গত বুধবার তৃণমূল জানিয়েছিল তারা জিএসটি-র অনুষ্ঠানে যোগ দিচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, মোদী সরকার জিএসটি লাগু নিয়ে তাড়াহুড়ো করছে। আরও অন্তত ৬ মাস পর দেশে জিএসটি লাগু হওয়া উচিত ছিল। যাতে জিএসটি বিষয়ক সবকিছু লিপিবদ্ধ করা যায়। জিএসটিকে মহাকাব্যিক ভুল বলে ব্যাখ্যা করে মমতা জানিয়ে দেন তাঁরা জিএসটির অনুষ্ঠানে থাকছেন না। এদিন সেই রাস্তায় হাঁটল কংগ্রেসও। বামেরাও অনুপস্থিত থাকছে জিএসটি-র অনুষ্ঠানে।

 

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026