জিএসটি ২.০-তে দাম কমা পশ্চিমবঙ্গের সামগ্রি, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
আগামী ২২ সেপ্টেম্বর থেকে জিএসটি ছাড় লাগু হতে চলেছে। নিত্যপ্রয়োজনীয় নানা জিনিসের দামে সুরাহা পেতে চলেছেন সাধারণ মানুষ। যা নিয়ে সকলেই বেশ কৌতূহলী।
কারণ কেউ এটা বুঝে উঠতে পারছেন না, তাঁদের প্রতিদিনের জীবনের কোন কোন জিনিসের দাম কতটা করে কমছে। সেটা বোঝা যাবে ২২ সেপ্টেম্বরের পর।
এদিকে এই জিএসটি ছাড় নিয়ে বলতে গিয়ে পশ্চিমবঙ্গের ১১টি জিনিসের কথা তুলে ধরেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এ রাজ্যের নিজস্ব ১১টি জিনিসে জিএসটি ছাড় এসব জিনিসের বিক্রি বাড়াবে বলেই মনে করা হচ্ছে।
রাজ্যের নিজস্ব এই ১১টি বস্তু কি কি এটা সকলেই জানতে চান। এই তালিকায় রয়েছে, শান্তিনিকেতনী চামড়ার তৈরি জিনিসপত্র, বাঁকুড়ার টেরাকোটার সামগ্রি। এগুলির ওপর জিএসটি কমে ৫ শতাংশ হয়েছে।
তালিকায় রয়েছে মধুরকাঠি মাদুর, পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ, দিনাজপুরের কাঠের মুখোশ। এছাড়া মালদার প্রক্রিয়াজাত আমের নানা খাবার, দার্জিলিং চা-এর ওপর জিএসটি কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাটের থলির ওপরও জিএসটি হ্রাস করা হয়েছে।
বাংলার এইসব নিজস্ব জিনিসপত্রের ওপর জিএসটি হ্রাস এসবের সঙ্গে যুক্ত হস্তশিল্পীদের উপকার করবে। এর বিক্রি বাড়বে। তাছাড়া এসবের ওপর জিএসটি হ্রাস মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও দরিদ্রদের উপকারে লাগবে।
তাছাড়া হস্তশিল্পের বাজারও এরফলে বাড়বে। শিল্পীরা যেমন উপকৃত হবেন, তেমনই বাংলার হস্তশিল্প ও পুরনো পরম্পরা বিক্রি বাড়ায় বাঁচার অক্সিজেন পাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…